Thursday, June 4, 2026
Homeব্যবসা১০০+ পদে NALCOতে ভারী বেতনের চাকরি, আবেদনের যোগ্য কারা

১০০+ পদে NALCOতে ভারী বেতনের চাকরি, আবেদনের যোগ্য কারা

Apply online for the NALCO recruitment 2026: স্নাতক ইঞ্জিনিয়ার ট্রেইনি পদের জন্য নিয়োগ করছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি। আগ্রহী প্রার্থীরা ২২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। সমস্ত প্রার্থীদের বেতন কাঠামো, নির্বাচন প্রক্রিয়া, যোগ্যতা এবং অন্যান্য তথ্যের বিশদ বিবরণ দেওয়া হল এই প্রতিবেদনে। 

শূন্যপদের বিবরণ 

পদের খাতমোটইউআরইডব্লিউএসওবিসিএসসিএসটিপিডব্লিউবিডি
মেকানিক্যাল ৫৯২৬১৫
ইলেক্ট্রিকাল২৭১২
কেমিক্যাল২৪১২
মোট১১০৫০১১২৮১৪১৩

শিক্ষাগত যোগ্যতা 

প্রার্থীদের BE বা B.Tech ডিগ্রি থাকতে হবে। জেনারেল, EWS এবং OBC (NCL) বিভাগের জন্য ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর প্রয়োজন। SC, ST এবং ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর প্রয়োজন। 

বয়সসীমা 

সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। আবেদনের শেষ তারিখ অনুসারে বয়সসীমা গণনা করা হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 

আবেদন ফি

  • সাধারণ / ওবিসি (এনসিএল) / ইডব্লিউএস: ₹৫০০/-
  • এসসি / এসটি / পিডব্লিউডি / বিভাগীয়: ₹১০০/-
  • পেমেন্ট মোড: অনলাইন 
  • ফি ফেরত: ফেরতযোগ্য নয়

নির্বাচন প্রক্রিয়া

  1. GATE 2025 স্কোরের উপর ভিত্তি করে শর্টলিস্ট 
  2. ব্যক্তিগত সাক্ষাৎকার
  3. মেডিকেল ফিটনেস টেস্ট
  4. চূড়ান্ত মেধা তালিকা (গেট + ইন্টারভিউ)

আবেদন করবেন কীভাবে। Apply online for the NALCO recruitment 2026

  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেইনি-এর জন্য অনলাইনে আবেদন করুন লিংকে ক্লিক করুন।
  2. প্রয়োজনীয় তথ্য প্রবেশ করিয়ে রেজিস্ট্রেশন করার পর আবেদনপত্র পূরণ করুন, ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
  3. ‘SBI Collect’-এর মাধ্যমে ফি পেমেন্ট করে আবেদনপত্র জমা দিন।
  4. অবশেষে একটি ইউনিক আবেদন নম্বর আপনার রেজিস্টার্ড ইমেল আইডি এবং মোবাইল নম্বরে পাঠানো হবে।

এইভাবে আবেদন সম্পূর্ণ হবে প্রার্থীদের। 

বেতনের বিবরণ 

বিবরণবেতন/সুবিধা
ট্রেনিংয়ের সময়কাল (১ বছর)প্রতি মাসে ₹৪০,০০০
বেতন স্কেল (E2 গ্রেড)৪০,০০০ ₹ – ১,৪০,০০০ ₹
নিয়মিত ট্রেনিংয়ের পরে CTCপ্রতি বছর ₹১২-১৫ লক্ষ টাকা
ডিএ/এইচআরএপ্রযোজ্য
মেডিকেল / পিএফ / গ্র্যাচুইটিপ্রযোজ্য

অফিশিয়াল বিজ্ঞপ্তি

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular