IIFCL Assistant Manager Salary Structure 2026: ভারতের গুরুত্বপূর্ণ সরকারি আর্থিক প্রতিষ্ঠান India Infrastructure Finance Company Limited (IIFCL) দেশের পরিকাঠামো উন্নয়নে অর্থায়নের কাজ করে। প্রতি বছর সংস্থাটি বিভিন্ন পদে নিয়োগ করে। এই পদগুলির মধ্যে Assistant Manager (Grade A) পদটি প্রার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। চলুন জেনে নিই বিস্তারিত।
হাইলাইটস
| বিষয় | বিবরণ |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (IIFCL) |
| পদের নাম | অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড–A) |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| প্রারম্ভিক বেসিক বেতন | ₹৪৪,৫০০ প্রতি মাসে |
| বেতন স্কেল | ₹৪৪,৫০০ – ২,৫০০ (৪ বছর) – ₹৫৪,৫০০ – ২,৮৫০ (৭ বছর) – ₹৭৪,৪৫০ – EB – ২,৮৫০ (৪ বছর) – ₹৮৫,৮৫০ – ৩,৩০০ (১ বছর) – ₹৮৯,১৫০ |
| সর্বোচ্চ বেসিক বেতন | ₹৮৯,১৫০ |
| আনুমানিক গ্রস বেতন | প্রায় ₹৮০,০০০ প্রতি মাসে |
| প্রোবেশন পিরিয়ড | ২ বছর (প্রয়োজনে সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত বাড়তে পারে) |
| পোস্টিং | ভারতের যেকোনো স্থানে |
| পেনশন সুবিধা | ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) |
কী কী সুবিধা পাবেন
IIFCL–এ কর্মরত Assistant Manager–রা বেসিক বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন:
- হাউস রেন্ট অ্যালাউন্স (HRA) – বেসিক বেতনের প্রায় ১৫%
- ডিয়ারনেস অ্যালাউন্স (DA)
- গ্রেড অ্যালাউন্স
- যাতায়াত সুবিধা (Conveyance Facility)
- লিভ ফেয়ার কনসেশন (LFC)
- সংবাদপত্র ভাতা
- লিভ এনক্যাশমেন্ট
- বাসগৃহ টেলিফোন সুবিধা
- সন্তানদের শিক্ষাভাতা
- চিকিৎসা সংক্রান্ত সুবিধা
- গ্র্যাচুইটি সুবিধা
- ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)
মনে রাখবেন, IIFCL একটি সর্বভারতীয় সংস্থা হওয়ায় নির্বাচিত প্রার্থীদের ভারতের যেকোনো স্থানে পোস্টিং দেওয়া হতে পারে। সংস্থার প্রয়োজন অনুযায়ী ট্রান্সফারও করা হতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমাদের সাইটে জানানো হবে।