Thursday, June 4, 2026
Homeখবরদেশনতুন হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের সময়সূচি জেনে নিন

নতুন হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের সময়সূচি জেনে নিন

Howrah to Guwahati Vande Bharat Sleeper Trains: যে ট্রেনটির জন্য দেশবাসী অপেক্ষা করছিল সেই প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি সম্ভবত আগামী সপ্তাহেই চলাচল শুরু করবে বলে মনে করা হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw) জানিয়েছেন, এই ট্রেনটি সম্ভবত ১৭-১৮ জানুয়ারির মধ্যেই চালু হয়ে যাবে। নতুন কমলা এবং ধূসর রঙের বন্দে ভারত স্লিপারটি (Vande Bharat Sleeper train) হাওড়া ও গুয়াহাটি (কামাখ্যা)-এর মধ্যে চলাচল করবে, যা পূর্ব ভারত ও উত্তর-পূর্বের মধ্যে রেলপথে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

হাওড়া-গুয়াহাটি-হাওড়া বন্দে ভারত স্লিপার- ট্রেনের নম্বর ও রুটের তথ্য- Howrah to Guwahati Vande Bharat Sleeper Trains

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনটি ২৭৫৭৫ নম্বর হিসাবে চলাচল করবে এবং কামাখ্যা-হাওড়া পরিষেবাটি ২৭৫৭৬ নম্বর হিসাবে চলবে। এই ট্রেনটি ব্যান্ডেল, আজিমগঞ্জ, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি এবং নিউ কোচবিহার হয়ে যাতায়াত করবে।

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন- কোথায় কোথায় থামবে

হাওড়া ও কামাখ্যার মধ্যে যাত্রাপথে এই নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনটি (Howrah-Guwahati-Howrah Vande Bharat Sleeper) মোট ১৩টি স্টেশনে দাঁড়াবে। স্টেশনগুলি হল: ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদা টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বোঙ্গাইগাঁও এবং রাঙ্গিয়া।

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন- কতদিন চলবে, কামরা কেমন থাকবে

হাওড়া – কামাখ্যা – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন চলাচল করবে। হাওড়া থেকে কামাখ্যাগামী ২৭৫৭৫ নম্বর ট্রেনটি বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের অন্য দিনগুলিতে চলবে। অন্যদিকে, কামাখ্যা থেকে হাওড়াগামী ২৭৫৭৬ নম্বর ট্রেনটি বুধবার ছাড়া বাকি দিনগুলিতে পাওয়া যাবে।

এই ট্রেনটিতে মোট ১৬টি কামরা থাকবে। এর মধ্যে ১১টি এসি ৩-টিয়ার, ৪টি এসি ২-টিয়ার ও ১টি এসি প্রথম শ্রেণীর কামরা রয়েছে। হাওড়া-গুয়াহাটি রুটে মোট দুটি রেক ব্যবহার করা হবে।

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের সময়সূচি

২৭৫৭৫ নম্বর হাওড়া – কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনটি হাওড়া থেকে ১৮:২০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ০৮:২০ মিনিটে কামাখ্যা পৌঁছবে।

ফিরতি পথে, ২৭৫৭৬ নম্বর ট্রেনটি কামাখ্যা থেকে ১৮:১৫ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ০৮:১৫ মিনিটে হাওড়া এসে পৌঁছবে।

এই রুটে পুরো যাত্রার সময় লাগবে প্রায় ১৪ ঘণ্টা।

টিকিটের দাম

হাওড়া – কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনে তিনটি শ্রেণিতে কামরা পাওয়া যাবে- থার্ড এসি, সেকেন্ড এসি ও ফার্স্ট এসি। হাওড়া ও কামাখ্যার মধ্যে এই ট্রেনে যাতায়াতের ভাড়া থার্ড এসির জন্য ২,৩০০ টাকা, সেকেন্ড এসির জন্য ৩,০০০ টাকা এবং ফার্স্ট এসির জন্য ৩,৬০০ টাকা ধার্য করা হয়েছে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular