Special Local Trains for the Gangasagar Mela 2026: গঙ্গাসাগর মেলা ২০২৬-এ অনেক তীর্থযাত্রীর সমাগম হতে পারে, তাই পূর্ব রেলওয়ে (ER) ১৮টি বিশেষ ইএমইউ লোকাল ট্রেন চালাবে বলে জানা গিয়েছে। এটি (Gangasagar Mela) দেশের দ্বিতীয় বৃহত্তম তীর্থযাত্রী সমাবেশ, যা মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলে অনুষ্ঠিত হয়।
গঙ্গাসাগর মেলা ২০২৬-এর জন্য বিশেষ ট্রেন– Special Local Trains for the Gangasagar Mela 2026
গঙ্গাসাগর মেলার কাছের রেলওয়ে স্টেশন হল কাকদ্বীপ ও নামখানা। স্টেশন থেকে তীর্থযাত্রীদের ফেরি ঘাটে যাওয়ার জন্য স্থানীয় পরিবহন ব্যবহার করতে হবে। মেলাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা ফেরি পারাপার হতে লাগে।
পূর্ব রেলওয়ে জানিয়েছে যে, “গঙ্গাসাগর মেলা-২০২৬ চলাকালীন তীর্থযাত্রীদের ভিড় কমাতে, পূর্ব রেলওয়ে ১০ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত প্রতিদিন শিয়ালদহ দক্ষিণ/ কলকাতা স্টেশন/নামখানা/কাকদ্বীপ থেকে বিভিন্ন রুটে ১৮টি বিশেষ ইএমইউ মেলা স্পেশাল ট্রেন (18 Galloping EMU Mela Special) চালাবে।”
“এই ১৮টি ইএমইউ মেলার বিশেষ ট্রেনের মধ্যে, ১০/১/২০২৬ থেকে ১৬/১/২০২৬ পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ থেকে ৬টি, কলকাতা স্টেশন থেকে ২টি, নামখানা থেকে ৯টি এবং কাকদ্বীপ থেকে ১টি ট্রেন ছাড়বে,”- এমনটাই পূর্ব রেলওয়ে তাদের বিবৃতিতে জানিয়েছে।
গঙ্গাসাগর মেলার স্পেশাল ট্রেনের সময়সূচী
শিয়ালদহ দক্ষিণ থেকে ৬টা মেলা স্পেশাল ট্রেন ছাড়বে-
- ০৬:১৫-তে (নামখানার উদ্দেশ্যে), ১০:৪৫-এ (যেটা কাকদ্বীপ পর্যন্ত যাবে), ০০:০১-এ (নামখানার উদ্দেশ্যে), ০১:২৩-এ (নামখানার উদ্দেশ্যে), ০২:৫৫-এ (নামখানার উদ্দেশ্যে) আর ১৪:৪০-এ (নামখানার উদ্দেশ্যে)।
- কলকাতা স্টেশন থেকে ২টো মেলা স্পেশাল ট্রেন ছাড়বে ০৭:৩৫-এ (নামখানার উদ্দেশ্যে) আর ২১:৩০-এ (নামখানার উদ্দেশ্যে)।
- নামখানা থেকে ৯টা মেলা স্পেশাল ট্রেন ছাড়বে ০৯:১০-এ (শিয়ালদহ দক্ষিণের উদ্দেশ্যে), ১১:১৮-এ (শিয়ালদহ দক্ষিণের উদ্দেশ্যে), ১৮:৩৫-এ (শিয়ালদহ দক্ষিণের উদ্দেশ্যে), ০২:৫২-তে (শিয়ালদহ দক্ষিণের উদ্দেশ্যে), ০১:২৫-এ (শিয়ালদহ দক্ষিণ), ০১:০৬-এ (শিয়ালদহ দক্ষিণ), ০০:০৭-এ (শিয়ালদহ দক্ষিণ), ১৩:৩৫-এ (যেটা মাঝেরহাট হয়ে শিয়ালদহ যাবে) আর ২২:১০-এ (যেটা লক্ষ্মীকান্তপুর লোকাল শিয়ালদহ পর্যন্ত যাবে)।
- কাকদ্বীপ থেকে ১ টা মেলা স্পেশাল ছাড়বে দুপুর ২:১৬-এ (শিয়ালদহ দক্ষিণে)।
১১ই জানুয়ারি, ২০২৬ তারিখে, শিয়ালদহ শাখা কয়েকটি বিশেষ ইএমইউ ট্রেন চালাবে, যেগুলি নিম্নলিখিত রুটে চলাচল করবে
৩৪৬০২ শিয়ালদহ – বারুইপুর মাতৃভূমি লোকাল
৩৪৩৩৪ বারুইপুর – লক্ষ্মীকান্তপুর লোকাল
৩৪৭৪৯ লক্ষ্মীকান্তপুর – শিয়ালদহ লোকাল
৩৪৯৩৪ লক্ষ্মীকান্তপুর – নামখানা লোকাল
৩৪৯৩৩ নামখানা – লক্ষ্মীকান্তপুর লোকাল
- একটি বিশেষ ইএমইউ ট্রেন শিয়ালদহ (দক্ষিণ) স্টেশন থেকে বিকাল ৪:০৫ মিনিটে রওনা হয়ে মাঝেরহাটের দিকে যাবে। এই ট্রেনটি ১০ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত বালিগঞ্জ স্টেশন থেকে ৩০৭১১ নম্বর সিরিয়ালে চলাচল করবে।
- গ্যালোপিং মেলা স্পেশাল ট্রেনগুলি বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দপুর এবং কাকদ্বীপ স্টেশনে থামবে।
- কলকাতা স্টেশন থেকে ছাড়া মেলা স্পেশাল ট্রেনগুলো কলকাতা ও মাঝেরহাটের মধ্যেকার সমস্ত স্টেশনে দাঁড়াবে। তবে পূর্ব রেলওয়ে জানিয়েছে, জেলা প্রশাসনের অনুরোধে ১০ই জানুয়ারি, ২০২৬ থেকে ১৬ই জানুয়ারি, ২০২৬ পর্যন্ত কাশীনগর হল্ট স্টেশনে কোনও ট্রেন দাঁড়াবে না।