Thursday, June 4, 2026
Homeখবরগ্র্যাচুইটি নিয়মে বড় বদল, উপকৃত কোন কর্মচারীরা

গ্র্যাচুইটি নিয়মে বড় বদল, উপকৃত কোন কর্মচারীরা

Check out the new gratuity rules​ and update: গ্র্যাচুইটি নিয়মে একটি বড় পরিবর্তন এনেছে ভারত সরকার। যোগ্যতার সময়কাল ৫ বছর থেকে কমিয়ে ১ বছর করা হয়েছে। এছাড়াও বলা হচ্ছে যে একজন সরকারি কর্মচারী যদি অবসর নেওয়ার সময় একবার গ্র্যাচুইটি পেয়ে থাকেন। তাহলে পুনরায় সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর আলাদা করে গ্র্যাচুইটি দাবি করতে পারবেন না তিনি

গ্র্যাচুইটি কী 

একজন কর্মচারীর প্রতি নিয়োগকর্তা কৃতজ্ঞতা দেখিয়ে একটি পরিমাণ প্রদান করে, আর তাই হল গ্র্যাচুইটি। এটি সাধারণত পাঁচ বছর বা তার বেশি সময় ধরে একটি সংস্থায় কাজ করার পর মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা মাথায় রেখে, দেওয়া হয়। আর এখন সরকার সরকার গ্র্যাচুইটির এই ঊর্ধ্বসীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। 

গ্র্যাচুইটি নিয়ে নতুন নিয়ম বিস্তারিত। Check out the new gratuity rules​ and update

যেসব সরকারি কর্মচারী অবসরের পর পুনরায় সরকারি চাকরিতে যোগ দেন, তাদের গ্র্যাচুইটি নিয়ে অনেক বিভ্রান্তি ছিল। সম্প্রতি সরকার “CCS (NPS-এর অধীনে গ্র্যাচুইটি প্রদান) সংশোধনী নিয়ম, ২০২৫”-এর ৪-এ (Rule 4A) ধারা উল্লেখ করে একটি মেমোরেন্ডাম জারি করেছে। 

পুনরায় নিযুক্ত কর্মচারীদের ক্ষেত্রে গ্র্যাচুইটির নিয়ম

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে, যদি কোনও সরকারি কর্মচারী অবসর নেওয়ার পর তার প্রাপ্য গ্র্যাচুইটি একবার সরকারি কোষাগার থেকে নিয়ে ফেলেন, তবে পুনরায় নিযুক্ত হওয়ার পর সেই দ্বিতীয় মেয়াদের জন্য তিনি আলাদা করে আর কোনও ‘রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি’ দাবি করতে পারবেন না। 

কর্মচারীদের জন্য সুবিধা

যদি কোনও কর্মচারী একটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU) বা কোনো স্বায়ত্তশাসিত সংস্থা থেকে যথাযথ অনুমতি নিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগ দেন, তবে তার জন্য নিয়মটি কিছুটা আলাদা। এক্ষেত্রে তিনি পূর্ববর্তী সংস্থা থেকে গ্র্যাচুইটি গ্রহণ করতে পারবেন এবং কেন্দ্রীয় সরকারের চাকরির মেয়াদের জন্যও গ্র্যাচুইটি পাবেন। তবে এখানে একটি নির্দিষ্ট ‘সিলিং’ বা ঊর্ধ্বসীমা থাকবে। অর্থাৎ, আপনার শেষ বেতন এবং মোট চাকরির মেয়াদের ভিত্তিতে একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে। যদি আপনার দুই জায়গার গ্র্যাচুইটি সেই সীমা ছাড়িয়ে যায়, তবে বাড়তি টাকা কেটে নেওয়া হবে।

মনে রাখবেন, একই ফর্মুলা প্রযোজ্য হবে সেইসব কর্মচারীদের ক্ষেত্রেও যারা রাজ্য সরকারের চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগ দিয়েছেন। আর এই পুরো নির্দেশিকায় সবথেকে খুশির খবর দেশের প্রাক্তন সৈনিকরা পেয়েছেন। প্রাক্তন সৈনিকদের ক্ষেত্রে এই গ্র্যাচুইটি লিমিট রুল কার্যকর হবে না।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular