Apply online for the Indian Army Recruitment 2026: ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করে দেশের সেবা করবেন! ভারতীয় সেনাবাহিনী শর্ট সার্ভিস কমিশন (SSC) এর অধীনে অবিবাহিত ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট নিয়োগ করছে। আগ্রহী হলে পুরো প্রতিবেদন পড়ুন।
হাইলাইটস
| কোম্পানি | ভারতীয় সেনাবাহিনী |
| পদের নাম | শর্ট সার্ভিস কমিশন (টেকনিক্যাল) – ৬৭তম কোর্স |
| পোস্ট সংখ্যা | ৩৫০ |
| বেতন | প্রতি মাসে ₹৫৬,১০০ – ₹১,৭৭,৫০০ |
| যোগ্যতা | ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলিতে বিই/বি.টেক |
| বয়সসীমা | ২০ থেকে ২৭ বছর |
| আবেদনের শুরুর তারিখ | ০৭ জানুয়ারি ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ |
| অফিশিয়াল সাইট | এখানে ক্লিক করুন |
শূন্যপদের বিবরণ
| বিষয় | পদের নাম | শূন্যপদ |
| সিভিল | সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইত্যাদি। | ৭৫ |
| কম্পিউটার সায়েন্স | কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, IT ইত্যাদি। | ৬০ |
| ইলেক্ট্রিক্যাল | ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইত্যাদি। | ৩৩ |
| ইলেকট্রনিক্স | ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন, ইত্যাদি। | ৬৪ |
| মেকানিক্যাল | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইত্যাদি। | ১০১ |
| আরও | বায়ো টেক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইত্যাদি। | ১৭ |
| মোট | – | ৩৫০ |
যোগ্যতার মানদণ্ড
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইত্যাদির মতো ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলির যে কোনও একটিতে বিই/বিটেক পাস হতে হবে। শেষ বর্ষের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে একটি শর্ত আছে। ওই শিক্ষার্থীদের ১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে ডিগ্রি সম্পন্ন করতে হবে।
বয়সসীমা: শুধুমাত্র ২০ থেকে ২৭ বছর বয়সী অবিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদের জন্য বয়সের কোনও ছাড় দেওয়া হবে না।
ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পদের বেতন
- লেফটেন্যান্ট: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত বেতন পাবেন
- ক্যাপ্টেন: ৬১,৩০০ টাকা থেকে ১,৯৩,৯০০ টাকা পর্যন্ত বেতন পাবেন
- মেজর: ৬৯,৪০০ টাকা থেকে ২,০৭,২০০ টাকা পর্যন্ত বেতন পাবেন
- লেফটেন্যান্ট কর্নেল: ১,২১,২০০ টাকা থেকে ২,১২,৪০০ টাকা পর্যন্ত বেতন পাবেন
- কর্নেল: ১,৩০,৬০০ টাকা থেকে ২,১৫,৯০০ টাকা পর্যন্ত বেতন পাবেন
- এছাড়াও, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল এবং সেনাপ্রধানের মতো উচ্চতর পদে নিয়োগের বেতন ২.৫০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের
অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in-এ গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
ইঞ্জিনিয়ারিং-এর শেষ বর্ষ/সেমিস্টারে প্রাপ্ত নম্বরের মোট শতাংশের ভিত্তিতে আবেদনপত্র বাছাই করা হবে। প্রতিটি ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের জন্য কাট-অফ নির্ধারণ করা হবে। shortlist হওয়ার পর, প্রার্থীদের তাদের নির্বাচন কেন্দ্র(গুলি) সম্পর্কে ইমেলের মাধ্যমে অবহিত করা হবে।
এসএসবি ইন্টারভিউ নিম্নলিখিত কেন্দ্রগুলিতে পরিচালিত হবে:
- প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ)
- ভোপাল (মধ্যপ্রদেশ)
- বেঙ্গালুরু (কর্ণাটক)
- জলন্ধর ক্যান্ট (পাঞ্জাব)
এসএসবি সুপারিশকৃত প্রার্থীদের মেডিকেল পরীক্ষা নেওয়া হবে, তারপর SSB ইন্টারভিউতে প্রাপ্ত স্কোরের উপর ভিত্তি করে স্ট্রিম-ভিত্তিক মেধা তালিকা প্রস্তুত করা হয়।
যেসব প্রার্থী মেধা তালিকায় যোগ্য, চিকিৎসাগতভাবে সুস্থ তাঁদের বাছাই করা হবে। স্ট্রিম অনুসারে আসন খালি থাকলে PCTA-তে প্রি-কমিশন প্রশিক্ষণের জন্য যোগদান পত্র জারি করা হবে।
আবেদন করবেন কীভাবে?
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in-এ গিয়ে হোমপেজে ‘Officer entry application/log in-এ ক্লিক করুন এবং তারপর ‘Registration’ নির্বাচন করুন।
- প্রয়োজনীয় নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ার পর Registration করে ‘Apply Online’এ ক্লিক করুন।
- এর পরে, ‘Short service comission technical course’-এর সামনে দেওয়া ‘Apply now’ বাটনে ক্লিক করুন।
- আবেদনপত্রটি সম্পূর্ণরূপে পূরণ করে জমা দিন।