Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গ১,৬৭০ কোটি টাকা ব্যয়ে 'গঙ্গাসাগর সেতু'র ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর

১,৬৭০ কোটি টাকা ব্যয়ে ‘গঙ্গাসাগর সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর

CM Announced Building the Gangasagar Setu: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোমবার সাগর দ্বীপের সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে মুড়িগঙ্গা নদীর উপরে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যেখানে প্রতি বছর গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।

‘গঙ্গাসাগর সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের- CM Announced Building the Gangasagar Setu

১,৬৭০ কোটি টাকা ব্যয়ে ‘গঙ্গাসাগর সেতু’ নামে নির্মিত এই সেতুটি হুগলি নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত সাগর দ্বীপে সব ঋতুতে ব্যবহারযোগ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে বলে জানা গিয়েছে।

নির্মাণকারী সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো

প্রতি বছর, ১৪ই জানুয়ারি মকর সংক্রান্তিতে এই সঙ্গমস্থলে স্নান করতে এবং কপিল মুনির মন্দিরে প্রার্থনা জানাতে দেশ-বিদেশের লক্ষ লক্ষ তীর্থযাত্রী দক্ষিণ ২৪ পরগনা জেলার এই দ্বীপে আসেন।

অনুষ্ঠানে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার ও নির্মাণকারী ঠিকাদার সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড (Larsen & Toubro Ltd (L&T)-এর মধ্যে আনুষ্ঠানিকভাবে কিছু জরুরি কাগজপত্র হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, সরকারি আধিকারিকরা জানিয়েছেন, সেতুটি প্রায় দু’বছরের মধ্যে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে, সাগর দ্বীপে শুধুমাত্র ফেরি সার্ভিসের মাধ্যমেই যাওয়া সম্ভব, যা বার্ষিক গঙ্গাসাগর মেলার সময় অতিরিক্ত তীর্থযাত্রীদের সমাগম ও জোয়ারের কারণে প্রায়শই বন্ধ হয়ে যায়।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular