IIT Patna Recruitment for Junior Research Fellow: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা (IIT পাটনা) জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আইআইটি পাটনার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অফলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪/০১/২০২৬।
IIT পাটনা জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ ২০২৬- এক নজরে
| নিয়োগকারী সংস্থা | ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পাটনা (আইআইটি পাটনা) |
| পদের নাম | জুনিয়র রিসার্চ ফেলো |
| পোস্ট সংখ্যা | ০১ |
| বেতন | ৩৭,০০০ টাকা |
| যোগ্যতা | সংশ্লিষ্ট শাখায় এমই/ এম.টেক অথবা বি.টেক/বিই। |
| বয়সসীমা | সর্বোচ্চ ৩০ বছর (সর্বনিম্ন বয়স উল্লেখ নেই) SC/ST/OBC/মহিলা/PD-দের জন্য GOI নিয়ম অনুসারে ছাড় দেওয়া হবে। |
| শুরুর তারিখ | ১৮ ডিসেম্বর ২০২৫ |
| শেষ তারিখ | ২৪ জানুয়ারী ২০২৬ |
| সরকারী ওয়েবসাইট | iitp.ac.in |
যোগ্যতার নিয়মাবলী– IIT Patna Recruitment for Junior Research Fellow
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীর ME/M.Tech (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/রোবোটিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং) অথবা এইসব সম্পর্কিত বিষয়ে কমপক্ষে ৬.৫ CPI অথবা ৬০% নম্বর সহ ডিগ্রি থাকতে হবে।
অন্যথায়, B.Tech/BE ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে, তবে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬.৫ CPI অথবা ৬০% নম্বর থাকতে হবে এবং সেই সঙ্গে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: যারা অ্যাসিস্টিভ টেকনোলজি/ ওয়ারেবল রোবোটিক্স নিয়ে কাজ/গবেষণা করেছেন, তাঁদের বেশি গুরুত্ব দেওয়া হবে।
সাধারণ কিছু তথ্য
- এই প্রোজেক্টটি বিশেষায়িত, সময়-নির্দিষ্ট এবং লক্ষ্য-ভিত্তিক।
- ন্যূনতম যোগ্যতা এবং অভিজ্ঞতার শর্ত পূরণ করলেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এমন কোনও নিশ্চয়তা নেই।
- আবেদনের ইমেলটি সম্পূর্ণ না থাকলে আইআইটি পাটনা কোনও প্রার্থীকে বাছাই না করার অধিকার রাখে।
- বাছাইকৃত প্রার্থীদের অনলাইন ইন্টারভিউয়ের তারিখ আলাদাভাবে জানানো হবে।
আবেদন করবেন কীভাবে
- ইচ্ছুক প্রার্থীদের প্রোজেক্ট ইনভেস্টিগেটর্স ড. জ্যোতিন্দ্র নারায়ণ- [email protected] এই ইমেল এড্রেসে যোগাযোগ করতে হবে।
- ইমেলের সাবজেক্ট অবশ্যই “জুনিয়র রিসার্চ ফেলো” হিসাবে লিখতে হবে।
- ইমেলের সাথে আবেদনকারীর সাইন করা যথাযথভাবে পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্মের একটি স্ক্যান বা পিডিএফ কপি দিতে হবে।
- প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস (ডিগ্রি সার্টিফিকেট, মার্কশীট, ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে) এর সেলফ-এটাস্টেড স্ক্যান করা পিডিএফ কপিও দিতে হবে।
- আগ্রহ এবং কাজের পূর্ব অভিজ্ঞতা উল্লেখ করে ৫০০ শব্দের মধ্যে একটি স্টেটমেন্ট অফ পারপাস (SOP) অবশ্যই যুক্ত করতে হবে।
- স্কোপাস-ইনডেক্স করা যেকোনো কনফারেন্স বা জার্নাল পেপারের কপিও সংযুক্ত করতে হবে।
- আবেদনপত্রের সাথে দুই পৃষ্ঠার বেশি নয় এমন একটি সংক্ষিপ্ত একাডেমিক জীবনবৃত্তান্ত (Resume) থাকতে হবে।
- ২০২৬ সালের ২৪শে জানুয়ারীর মধ্যে একটি রেকোমেন্ডেশন লেটার ইমেল এড্রেসে পাঠাতে হবে।