Apply online for the RRB Vacancy 2026 for 300 posts: রেলওয়ে নিয়োগ বোর্ড ৩১১টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগের জন্য আবেদন শুরু হবে ৩০ ডিসেম্বর, ২০২৫ তারিখ থেকে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট, rrbapply.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।
শূন্য পদের বিবরণ। Apply online for the RRB Vacancy 2026 for 300 posts
- সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর – ১৫
- ল্যাব সহকারী গ্রেড ৩ – ৩৯
- চিফ ল অ্যাসিস্ট্যান্ট – ২২
- স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর – ২৪
- পাবলিক প্রসিকিউটর – ৭
- বৈজ্ঞানিক সহকারী প্রশিক্ষণ – ২
- জুনিয়র হিন্দি ট্রান্সলেটর – ২০২
- মোট পোস্টের সংখ্যা ৩১১
যোগ্যতার মানদণ্ড
শিক্ষাগত যোগ্যতা
- সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর হতে হলে পাবলিক রিলেশনস, বিজ্ঞাপন, সাংবাদিকতা, অথবা মাস কমিউনিকেশনে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- জুনিয়র হিন্দি ট্রান্সলেটর হতে হলে স্নাতক স্তরে হিন্দি এবং ইংরেজি সহ হিন্দি বা ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি নিতে হবে।
- স্টাফ ও ওয়েলফেয়ার ইন্সপেক্টর হতে হলে শ্রম আইনে এক্সপার্ট হতে হবে, প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রি, ডিপ্লোমা, পিজি, এলএলবি, এমবিএ করে থাকতে হবে।
- চিফ ল অ্যাসিস্ট্যান্ট হতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রিসহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড III (রসায়নবিদ ও ধাতুবিদ) পদে চাকরি পেত পদার্থবিদ্যা এবং রসায়ন মূল বিষয় সহ দ্বাদশ পাস করতে হবে ও ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে।
- পাবলিক প্রসিকিউটর হতে হলে আইন নিয়ে স্নাতক পাস হতে হবে এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হতে হলে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
* সর্বনিম্ন: ১৮ বছর
* সর্বোচ্চ: ৪০ বছর
* সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ছাড় দেওয়া হবে।
বেতন
* জুনিয়র হিন্দি ট্রান্সলেটর: প্রতি মাসে ৩৫,৪০০ টাকা
* স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর: প্রতি মাসে ৩৫,৪০০ টাকা
* চিফ ল অ্যাসিস্ট্যান্ট: প্রতি মাসে ৪৪,৯০০ টাকা
* ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড III (রসায়নবিদ এবং ধাতুবিদ): প্রতি মাসে ১৯,৯০০ টাকা
* সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর: প্রতি মাসে ৩৫,৪০০ টাকা
* সরকারি আইনজীবী: প্রতি মাসে ৪৪,৯০০ টাকা
* সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট: প্রতি মাসে ৩৫,৪০০ টাকা
কীভাবে আবেদন করবেন
* অফিসিয়াল ওয়েবসাইট (rrbapply.gov.in) ভিজিট করে হোমপেজে ‘Apply Online’ লিংকে ক্লিক করুন।
* এবার নিউ রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন।
* রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে ফি জমা দিন (যদি প্রযোজ্য হয়)।
* ফর্মটির একটি প্রিন্টআউট নিয়ে ভবিষ্যতের জন্য সেভ করুন।
আবেদন ফি
* সাধারণ/ওবিসি/ইডব্লিউএস: ৫০০ টাকা
* এসসি/এসটি: ২৫০ টাকা
* রিফান্ড ফি: ৪০০ টাকা
নির্বাচন প্রক্রিয়া
* লিখিত পরীক্ষা – কম্পিউটার-ভিত্তিক লিখিত পরীক্ষা দিতে হবে। ১০০টি MCQ প্রশ্নের জন্য এক নম্বর থাকবে। সময়কাল হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নেগেটিভ মার্কিং থাকবে।
* এরপর দক্ষতা পরীক্ষা, নথি যাচাইকরণ ও মেডিকেল পরীক্ষা নিয়ে প্রার্থী নির্বাচন হবে।
অফিশিয়াল বিজ্ঞপ্তি
