Thursday, June 4, 2026
Homeব্যবসা২৩ পদে ৪১,০০০ টাকা পর্যন্ত বেতনের চাকরি রাজ্যে, আবেদন করবেন কীভাবে

২৩ পদে ৪১,০০০ টাকা পর্যন্ত বেতনের চাকরি রাজ্যে, আবেদন করবেন কীভাবে

Apply offline now for WBSAMB Recruitment: ২৩ পদে নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য কৃষি বিপণন বোর্ড (WBSAMB)। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অফলাইনে আবেদন করতে পারবেন, শেষ তারিখ ৩০-১২-২০২৫। এই প্রতিবেদনে, আবেদনের জন্য যোগ্যতার মানদণ্ড, বয়সসীমা, বেতন কাঠামো, নির্বাচন প্রক্রিয়া, আবেদনের ধাপ সম্পর্কে বিস্তারিত জেনে নেব। 

হাইলাইটস 

কোম্পানির নামপশ্চিমবঙ্গ রাজ্য কৃষি বিপণন বোর্ড (WBSAMB)
পদের নামAE/SAE – সিভিল/ইলেকট্রিক্যাল
পোস্ট সংখ্যা২৩
বেতনপ্রতি মাসে ২৭,০০০ টাকা – ৪১,০০০ টাকা 
যোগ্যতাইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি/ডিপ্লোমা (সিভিল/ইলেকট্রিক্যাল)
বয়সসীমা৩৫-৪০ বছর 
আবেদনের শেষ তারিখ৩০/১২/২০২৫ (বিকাল ০১:০০ টা পর্যন্ত)
সরকারী ওয়েবসাইটwbagrimarketing.board.gov.in 

শূন্যপদের বিবরণ

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)০৫
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)০১
সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)১৬
সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)০১
মোট২৩

যোগ্যতার মানদণ্ড 

শিক্ষাগত যোগ্যতা 

  • অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): ৫ বছরের অভিজ্ঞতাসহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অথবা ১০ বছরের অভিজ্ঞতাসহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।
  • অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): ৫ বছরের অভিজ্ঞতাসহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অথবা ১০ বছরের অভিজ্ঞতাসহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।
  • সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা 

  • (AE/SAE – সিভিল/ইলেকট্রিক্যাল): ৪০ বছরের বেশি নয়
  • সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/ইলেকট্রিক্যাল): ৩৫ বছরের বেশি নয়।
  • বয়স শিথিলকরণ: সরকারি নিয়ম অনুসারে করা হবে 

বেতন স্কেল

  • অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/ইলেকট্রিক্যাল): প্রতি মাসে ₹৪১,০০০/- 
  • সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/ইলেকট্রিক্যাল): প্রতি মাসে ₹২৭,০০০/- 

নির্বাচন প্রক্রিয়া

  • ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে।
  • যোগ্যতা, অভিজ্ঞতা এবং ওয়াক-ইন ইন্টারভিউতে পারফরম্যান্সের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে।
  • ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের যাচাইয়ের জন্য সমস্ত মূল নথিপত্র এবং সেলফ-অ্যাটেস্টেড কপি আনতে হবে।

কীভাবে আবেদন করবেন। Apply offline now for WBSAMB Recruitment

  • অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন – wbagrimarketingboard.gov.in
  • নির্ধারিত আবেদন ফরম্যাট “B” ডাউনলোড করে সমস্ত প্রয়োজনীয় বিবরণ দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
  • একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (সেলফ-অ্যাটেস্টেড) করে বয়সের প্রমাণপত্র, আধার, যোগ্যতা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সংযুক্ত করুন। 
  • আবেদনকৃত পদটি স্পষ্টভাবে উল্লেখ করুন (AE/SAE – সিভিল/ইলেকট্রিক্যাল)।
  • ৩০.১২.২০২৫ (বিকাল ১:০০ টা) বা তার আগে আবেদনপত্র পোস্ট করে পাঠাতে পারেন, ইমেলের মাধ্যমে অথবা সশরীরে গিয়েও জমা দিতে পারেন, নিচে রইল ঠিকানা:

ঠিকানা: The Chief Executive Officer, West Bengal State Agricultural Marketing Board, 729, Anandapur, Kolkata- 700 107, West Bengal

ইমেইল: [email protected]

অফিশিয়াল বিজ্ঞপ্তি

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular