Pradhan Mantri Gram Sadak Yojana Marks 25 Years: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (Pradhan Mantri Gram Sadak Yojana- PMGSY) ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রামীণ উন্নয়নমূলক কাজ যা তার ২৫ বছর পূর্ণ করল। এই প্রকল্পটি ২৫শে ডিসেম্বর, ২০০০ সালে শুরু হয়েছিল, যার লক্ষ্য ছিল গ্রামীণ এলাকাগুলোর সাথে সারা বছর ধরে চলাচলের উপযুক্ত রাস্তা তৈরি করা (Pradhan Mantri Gram Sadak Yojana Marks 25 Years)। এর ফলে কৃষি উৎপাদন বেড়েছে, কাজের সুযোগ তৈরি হয়েছে, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নতি হয়েছে এবং দারিদ্র্য কমাতে সাহায্য করেছে।
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে রাস্তার কাজের অগ্রগতি
এই প্রকল্পের অধীনে ৮ লক্ষ ২৫ হাজার কিলোমিটারের বেশি গ্রামীণ রাস্তা তৈরি করার অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে ৭ লক্ষ ৮৭ হাজার কিলোমিটারের বেশি রাস্তার কাজ শেষ হয়েছে। সরকার গ্রামীণ রাস্তার উন্নতির দিকে লাগাতার নজর রাখছে, তাই সাম্প্রতিক বছরগুলোতে এই প্রকল্পের জন্য বাজেট বাড়ানো হয়েছে। ২০২৫-২৬ সালের জন্য প্রায় ১৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চতুর্থ পর্যায়ে, ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ সালের মধ্যে আরও ৬২ হাজার ৫০০ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে, যার জন্য প্রায় ৭০ হাজার কোটি টাকা খরচ হবে।
কাজের তত্বাবধানে অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম
ইতিমধ্যে, অনলাইন ম্যানেজমেন্ট, মনিটরিং অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম’ (OMMAS) তাৎক্ষণিক পর্যবেক্ষণের সুবিধা দেয়, যা রাজ্যগুলোকে দেওয়া লক্ষ্য অনুযায়ী কাজের বাস্তব ও আর্থিক অগ্রগতির সমন্বয় নিশ্চিত করে। এছাড়াও, পরিবেশবান্ধব উপকরণ যেমন- ফ্লাই অ্যাশ (কয়লার ছাই), স্ল্যাগ, নির্মাণ ও ভাঙন থেকে পাওয়া বর্জ্য, পরিত্যক্ত প্লাস্টিক, জিওসিন্থেটিক্স এবং বায়ো-বিটুমিনের ব্যবহারকেও উৎসাহিত করা হচ্ছে।
অনুমোদিত গ্রামীণ রাস্তার প্রায় ৯৬ শতাংশ কাজ শেষ হওয়ার পরে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে অনেক উন্নত করেছে। এর ফলে বাজারের সাথে যোগাযোগ সহজ হয়েছে, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বেড়েছে এবং অর্থনৈতিক উন্নতি দ্রুত হয়েছে।