Winter forecast in Kolkata & West Bengal districts: হু হু করে নামছে পারদ। তাপমাত্রা যাচ্ছে ৯ ডিগ্রির টেক্কায়। বুধবার থেকে পশ্চিমবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আইএমডি। ২৫ ডিসেম্বরও জাঁকিয়ে শীত পড়বে। সব মিলিয়ে, নতুন বছর আসার আগে বছরের শেষ নাগাদ আরও ২-৩ ডিগ্রি পারদ নামতে পারে কলকাতায়।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে
মঙ্গলবার ছিল সর্বনিম্ন ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। ২৫ ডিসেম্বর ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে তাপমাত্রা। ২৭ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা নামতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে
উপকূল সংলগ্ন জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস ও পশ্চিমের জেলাগুলিতে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। ২৫ ডিসেম্বর একই শীত সম্ভাবনা বিরাজ করবে। ২৬ ডিসেম্বর থেকে রাতের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি নামতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিছু এলাকায় ঘন কুয়াশায় কিছু দেখতে পাওয়া কঠিন হবে। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় ৪-৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। উপরের দিকের ৫ জেলায় ১০-১২ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
সবমিলিয়ে জানিয়ে রাখি, আগামী সাত দিন পশ্চিমবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সমস্ত জেলার এক বা দু’ টি জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এমনটাই জানিয়েছে (Winter forecast in Kolkata & West Bengal districts)।