Thursday, June 4, 2026
Homeব্যবসা৪৪৪ দিনের বিশেষ এফডিতে কোন ব্যাংক বেশি সুদ দেয়

৪৪৪ দিনের বিশেষ এফডিতে কোন ব্যাংক বেশি সুদ দেয়

Which Bank Gives Higher Interest​ on 444 days FD: একাধিক বড় পাবলিক সেক্টর ব্যাংক এখন ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিট স্কিম অফার করছে। সাধারণ মানুষ, প্রবীণ এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন সুদের হার অফার করে বিভিন্ন ব্যাংক। নিয়মিত এফডির তুলনায় বেশি সুদের হার পাওয়া যায় এই স্কিমে। তাহলে কোন ব্যাংক বেশি সুদ দেয়! 

কোন ব্যাংক সবচেয়ে বেশি সুদ দেয়? Which Bank Gives Higher Interest​ on 444 days FD

বর্তমানে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), ব্যাংক অফ বরোদা (BoB), পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ক্যানারা ব্যাংক এই ৪৪৪ দিনের বিশেষ এফডি স্কিম অফার করছে।

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক

বর্তমানে তালিকার সর্বোচ্চ সুদের হার অফার করছে এই ব্যাংক। ৪৪৪ দিনের বিশেষ এফডিতে সাধারণ গ্রাহকদের জন্য ৬.৭ শতাংশ সুদ অফার করছে। 

SBI অমৃত বৃষ্টি স্কিম 

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) তাদের ৪৪৪ দিনের fdতে সুদের হার বাড়িয়েছে। এই প্রকল্পে এখন সাধারণ গ্রাহকদের জন্য বার্ষিক ৬.৪৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য বার্ষিক ৭.১০% সুদের হার দেওয়া হবে।

পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক

পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকও তাদের ৪৪৪ দিনের স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়েছে। সাধারণ গ্রাহকদের জন্য এই হার এখন বার্ষিক ৬.৬%।

ক্যানারা ব্যাংক

ক্যানারা ব্যাংকের ৪৪৪ দিনের বিশেষ এফডি স্কিমে সুদের হার বাড়াল। সাধারণ গ্রাহকদের বার্ষিক ৬.৫% সুদ প্রদান করবে।

ব্যাংক অফ বরোদা

এসবিআই-এর মতো, ব্যাংক অফ বরোদাও তার বিশেষ ৪৪৪ দিনের এফডি স্কিমে বার্ষিক ৬.৬% সুদ দিচ্ছে।

৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে কোন ব্যাংক থেকে রিটার্ন বেশি পাবেন

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ৪৪৪ দিনের বিশেষ এফডিতে ৬.৭ শতাংশ সুদের হারে, ৫ লক্ষ টাকার বিনিয়োগে প্রায় ৫.৪২ লক্ষ টাকা রিটার্ন পাবেন। 

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অমৃত বৃষ্টি স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমে ৪৪৪ দিনের জন্য ৬.৪৫ শতাংশ সুদের হারে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে আনুমানিক প্রায় ৫.৪০ লক্ষ টাকা মেয়াদ পূরণের পর পাবেন। 

পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক তাদের ৪৪৪ দিনের এফডিতে ৬.৬ শতাংশ সুদের হারে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে মেয়াদ শেষে আনুমানিক রিটার্ন পাবেন প্রায় ৫.৪১ লক্ষ টাকা। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular