Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলফ্রিলড সার্ক! সমুদ্রের গভীরে থাকা প্রাচীন 'জীবন্ত জীবাশ্ম'!

ফ্রিলড সার্ক! সমুদ্রের গভীরে থাকা প্রাচীন ‘জীবন্ত জীবাশ্ম’!

The Frilled Shark Living Fossil​ 80 Million Years: জানলে অবাক হবেন সমুদ্রের একেবারে গভীরে এমন এক অদ্ভুত দর্শন প্রাণী বাস করে, যাদের দেখলে মনে হবে যেন কোনও দুঃস্বপ্ন দেখছেন। ন্যাশনাল জিওগ্রাফিক জানাচ্ছে, এই প্রাণীটির নাম ‘ফ্রিল্ড শার্ক’ (Frilled Shark)। এদের চেহারা ঈল মাছ আর হাঙর- এই দুইয়ের মিশ্রণ। এদেরকে ‘জীবন্ত জীবাশ্ম’ (living fossil) ও বলা হয়। কারণ আট কোটি বছরের বেশি সময় ধরে এই প্রজাতির শারীরিক গঠনে তেমন কোনও পরিবর্তন হয়নি বলা জানা যায়।

লিভিং ফসিল- প্রথিবীর এক আর্শ্চর্য প্রাণীThe Frilled Shark Living Fossil​ 80 Million Years

সচরাচর আমরা ছবিতে বা নানান রকম শো তে যে হাঙর দেখি, এই হাঙরগুলো তাদের মতো নয়। বরং এদের দেখতে সাপের মতো লাগে। লম্বা, সরু শরীর, আর তিনশোর বেশি সুঁচের মতো দাঁত ভরা মুখ নিয়ে এরা যেন গভীর জলের ভেতর প্রাচীন ভূতের মতো ভেসে বেড়ায়।

ফ্রিল্ড হাঙর হল আজকের দিনে বেঁচে থাকা প্রাচীনতম প্রজাতিগুলোর মধ্যে একটি। এরা সেই সময়ের হাঙরদের বংশধর, যখন ডাইনোসররা পৃথিবীতে ঘুরে বেড়াত। অন্যান্য হাঙরদের চেহারা আধুনিক হলেও, এদের মধ্যে আগের অনেক বৈশিষ্ট্য রয়ে গিয়েছে, যেমন ছ’জোড়া ফ্রিলি ফুলকা ( six pairs of frilly gills), যে কারণে এদের এই নাম দেওয়া হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, কোটি কোটি বছর আগে প্রথমবার এদের আবির্ভাবের পর থেকে এই হাঙরদের চেহারায় তেমন একটা বদল হয়নি। তাই তাঁরা এদের প্রতি এত আগ্রহী।

অদ্ভুত বৈশিষ্ট্যের অধিকারী এই ফ্রিল্ড হাঙর

এই হাঙরগুলো লম্বায় ২ মিটার পর্যন্ত হতে পারে এবং সমুদ্রের অনেক গভীরে, প্রায় ২০০ থেকে ১৫০০ মিটার নিচে বাস করে। এদেরকে মানুষ খুব কমই দেখে, আর আমরা এদের সম্পর্কে যা জানি, তার বেশিরভাগই গভীর সমুদ্রের মাছ ধরার নৌকা থেকে পাওয়া, যারা ভুল করে এদের ধরে ফেলে।

এদের মুখটা বেশ বড় আর ছোট ছোট দাঁতে ভরা, যা স্কুইড আর ছোট মাছের মতো পিচ্ছিল শিকার ধরতে কাজে লাগে। এরা বড় সাদা হাঙরের মতো তাড়া করে শিকার ধরে না, বরং ধীরে ধীরে ঈলের মতো ঝাঁপিয়ে পড়ে শিকারকে গিলে ফেলে।

এরা একা থাকতে পছন্দ করে এবং ধীরে ধীরে জলের মধ্যে ঘুরে বেড়ায়, তাই এদের নিয়ে গবেষণা করা বেশ কঠিন। তারপরেও, এদের রহস্যময় জীবনযাপন এবং বিরল চেহারা বিজ্ঞানী ও সমুদ্র অভিযাত্রীদের আকর্ষণ করে।

এই প্রাচীন হাঙরগুলো আমাদের মনে করিয়ে দেয় যে গভীর সমুদ্র সম্পর্কে আমাদের এখনও অনেক কিছু জানার বাকি আছে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular