Apply for UPPRPB Recruitment for Computer Operator: উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট এন্ড প্রমোশন বোর্ড (UPPRPB) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে UPPRPB কম্পিউটার অপারেটর গ্রেড A নিয়োগ ২০২৬ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কম্পিউটার অপারেটর গ্রেড-A পদের জন্য ১৩৫২টি শূন্যপদ আছে।
আবেদন প্রক্রিয়াটি ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে তাদের অফিসিয়াল পোর্টালে শুরু হয়েছিল এবং আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারী ২০২৬। প্রতিরক্ষা ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
UPPRPB কম্পিউটার অপারেটর গ্রেড A নিয়োেগ ২০২৬- গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে
| সংস্থা | উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট এন্ড প্রমোশন বোর্ড (UPPRPB) |
| পদের নাম | কম্পিউটার অপারেটর গ্রেড এ |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.upprpb.in |
| পদ সংখ্যা | ১৩৫২ টি |
| অনলাইনে আবেদন শুরু | ১৬ ডিসেম্বর ২০২৫ |
| আবেদনের শেষ তারিখ | ১৫ জানুয়ারী ২০২৬ |
| আবেদন সংশোধনের তারিখ | ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ১৮ জানুয়ারী ২০২৬ |
| শিক্ষাগত যোগ্যতা | দ্বাদশ/ডিপ্লোমা |
| বয়সসীমা | ১৮ থেকে ২৮ বছর |
| আবেদন ফি | সাধারণ / অন্যান্য অনগ্রসর: ৫০০ টাকা এসসি/এসটি/পিডব্লিউবিডি/মহিলা: ৪০০/- টাকা |
| বেতনের পরিমাণ | ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা |
| নির্বাচন প্রক্রিয়া | লিখিত পরীক্ষা টাইপিং পরীক্ষা ডকুমেন্ট যাচাইকরণ |
যোগ্যতার মাপকাঠি
নিয়োগ প্রক্রিয়ার অংশ হওয়ার জন্য, যোগ্যতার মাপকাঠি পূরণ করা জরুরি। যারা আবেদন করতে চান, তাঁদের অবশ্যই দেখে নিতে হবে যে তাঁরা প্রয়োজনীয় সমস্ত যোগ্যতা ও শর্ত পূরণ করছেন। UPPRPB কম্পিউটার অপারেটর গ্রেড A পদের যোগ্যতার মাপকাঠির একটি বিস্তারিত বিবরণ নিচের টেবিলে দাওয়া হল।
| পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | বয়সসীমা |
| কম্পিউটার অপারেটর গ্রেড A | আবেদনকারীদের পদার্থবিদ্যা ও গণিত বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে এবং কম্পিউটারে “O” লেভেল পরীক্ষার সার্টিফিকেট থাকতে হবে। অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। | ১৮ থেকে ২৮ বছর |
গুরুত্বপূর্ণ লিঙ্ক– Apply for UPPRPB Recruitment for Computer Operator
UPPRPB কম্পিউটার অপারেটর গ্রেড A বিজ্ঞপ্তি ২০২৫ (https://www.adda247.com/jobs/wp-content/uploads/sites/12/2025/12/18145327/UPPRPB-Computer-Operator-Grade-A-Notification-2025.pdf)
UPPRPB কম্পিউটার অপারেটর গ্রেড A নিয়োগ ২০২৫ অনলাইনে আবেদনের লিঙ্ক (https://www.upprpb.in/#/auth/landing)