Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলরেশন কার্ডের বিবরণ অনলাইনে আপডেট করবেন কীভাবে?

রেশন কার্ডের বিবরণ অনলাইনে আপডেট করবেন কীভাবে?

How to do ration card correction online west bengal​: ব্যাঘাত ছাড়াই মাসিক খাদ্যশস্য পাওয়ার জন্য রেশন কার্ড আপডেট করা একান্ত জরুরি। রেশন কার্ডের তথ্যে ভুল থাকলে, আপনার প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। ই-কেওয়াইসি যাচাইকরণ, রেশন সংগ্রহ এবং ডিবিটির ক্ষেত্রে সমস্যা হতে পারে। অতএব, কোনও ত্রুটি দেখলেই আপনার রেশন কার্ড আপডেট করা অত্যন্ত জরুরি। আপনি ঘরে বসে অনলাইনেই রেশন কার্ড আপডেট করতে পারেন। 

অনলাইনে রেশন কার্ড আপডেট করবেন কীভাবে? How to do ration card correction online west bengal​

  1. অফিসিয়াল ওয়েবসাইটটি https://wbpds.wb.gov.in ভিজিট করে “Ration Card Services” > “Correction in Ration Card” এ ক্লিক করুন।
  2. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং OTP ব্যবহার করে লগ ইন করে কী আপডেট করবেন তা বেছে নিন যেমন, নাম, আধার, মোবাইল, ঠিকানা, ইত্যাদি।
  3. প্রয়োজনীয় সহায়ক নথি আপলোড করে আবেদন জমা দিন এবং স্বীকৃতি বা acknowledgment নম্বরটি নোট করুন।

কোন তথ্য আপডেটের জন্য কী কী নথি লাগবে?

নাম সংশোধন করার জন্য আধার কার্ড, ভোটার আইডি, স্কুল সার্টিফিকেট
ঠিকানা আপডেট করার জন্য আধার, ইউটিলিটি বিল, ভাড়া চুক্তি (যদি প্রযোজ্য হয়)
জন্ম তারিখ সংশোধন করার জন্য জন্ম সনদ, আধার, স্কুল সার্টিফিকেট
মোবাইল নম্বর আপডেট করার জন্য আধার, মোবাইলের মালিকানার প্রমাণপত্র (এসএমএস স্ক্রিনশট ঐচ্ছিক)
আধার লিঙ্কিং করার জন্য আধারের কপি (self-attested)
পরিবারের সদস্য যোগ করার জন্য বার্থ সার্টিফিকেট, আধার, ম্যারেজ সার্টিফিকেট (স্ত্রী/স্বামীর জন্য)
পরিবারের সদস্যদের বাদ দেওয়ার জন্য ডেথ সার্টিফিকেট, ডিক্লেয়ারেশন ফর্ম 
ন্যায্য মূল্যের দোকান পরিবর্তন করার জন্যখাদ্য পরিদর্শকের কাছ থেকে FPS পেপার 

হেল্প ডেস্ক 

দুয়ারে সরকার ক্যাম্প: এই ক্যাম্প চলাকালীন আপনি অফলাইনেও রেশন কার্ড আপডেট করতে পারবেন। 

টোল-ফ্রি হেল্পলাইন : বাংলার মানুষের জন্য শুধুমাত্র ১৯৬৭ 

ইমেল ঠিকানা[email protected]

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular