Thursday, June 4, 2026
Homeখবরহোম লোন নিলে কীভাবে ট্যাক্স বাঁচানো যায়?

হোম লোন নিলে কীভাবে ট্যাক্স বাঁচানো যায়?

Home Loan Tax Benefit & How to Save Income Tax On Loan: হোম লোন একটি বড় ট্যাক্স প্ল্যানিং টুল। আপনার বাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে নেওয়া এই হোম লোন মানে শুধু EMI দেওয়া নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি বড় সুবিধা। আর সেই সুবিধা হল ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া। হোম লোন নেওয়া মানুষদের উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন ট্যাক্স ডিডাকশন দেয় কেন্দ্র। এই ছাড়গুলো সঠিকভাবে কাজে লাগালে প্রতি বছর আপনার অনেক টাকা বাঁচবে।

হোম লোনে ট্যাক্স সুবিধা কীভাবে কাজে লাগাবেন? Home Loan Tax Benefit & How to Save Income Tax On Loan

হোম লোনের EMI মূলত দুই ভাগে বিভক্ত। Principal Home Loan অর্থাৎ মূল টাকা ও Interest Home Loan অর্থাৎ সুদের টাকা। এই দুই ক্ষেত্রেই আলাদা আলাদা ট্যাক্স সুবিধা পাওয়া যায়।

Principal হোম লোন পরিশোধের উপর ট্যাক্স ছাড় (Section 80C)

আপনি যখন হোম লোনের EMI দেন, তখন যে অংশটা মূল টাকা (Principal) হিসেবে কাটা হয়, তার উপর ট্যাক্স ছাড় পেতে পারেন।

Section 80C অনুযায়ী, বছরে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা পর্যন্ত deduction নেওয়া যায়। মনে রাখবেন, শুধু সেই অর্থবর্ষে যত টাকা principal পরিশোধ হয়েছে, সেটার উপরেই ছাড় পাবেন। 

বাড়ি কেনার সময় দেওয়া Stamp Duty এবং Registration Charges-ও Section 80C-এর মধ্যে ধরা যায়। কিন্তু Section 80C-এর মোট লিমিট সব মিলিয়ে ১,৫০,০০০ টাকার বেশি হবে না। 

Interest হোম লোন পরিশোধের উপর ট্যাক্স ছাড় (Section 24(b))

হোম লোনের সবচেয়ে বড় ট্যাক্স সুবিধা পাবেন সুদের অংশের উপর।

 Section 24(b) অনুযায়ী, যদি বাড়িটি আপনার নিজের থাকার জন্য হয় বছরে আপনার মোট ইনকামের থেকে ২ লক্ষ পর্যন্ত interest বাদ যাবে। আপনি আবার নতুন ট্যাক্স রেজিম বেছে নিলে self-occupied বাড়ির জন্য এই interest deduction পাবেন না।

এবার যদি বাড়িটি ভাড়া দেওয়া হয় তাহলে যত interest দিয়েছেন, পুরোটা deduction হিসেবে দেখাতে পারবেন। 

আবার নির্মাণাধীন বাড়ির ক্ষেত্রে, Construction চলাকালীন সময়ে দেওয়া interest-এর উপর তখনই deduction পাওয়া যায় না। যখন বাড়ি তৈরি হয়ে গেলে আগের interest-কে ৫ বছরে ভাগ করে deduction হিসেবে claim করা যায়। 

যদি আপনি এবং আপনার স্ত্রী/স্বামী বা পরিবারের অন্য কেউ jointly হোম লোন নেন, তাহলে দু’জনকেই co-borrower হতে হবে ও দু’জনের নামেই বাড়ির ownership থাকতে হবে। এর দরুণ দুজনেই আলাদা করে ২ লক্ষ টাকার ইন্টারেস্ট ডিডাকশন ও ১.৫ লক্ষ টাকার প্রিন্সিপাল ডিডাকশন পাবেন। 

৫ বছরের মধ্যে বাড়ি বিক্রি করলে কী হবে?

বাড়ি কেনার ৫ বছরের মধ্যে বিক্রি করে দিলে আগে যে principal deduction (80C) নিয়েছিলেন, সেই পুরো অঙ্ক আবার taxable income-এ যোগ হয়ে যাবে। অর্থাৎ, এমন পরিস্থিতিতে আপনাকে সেই সুবিধার উপর আবার ট্যাক্স দিতে হবে।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular