Check out the latest news on 8th Pay Commission: এই মুহূর্তে দাঁড়িয়ে জাতির জীবনে সবচেয়ে বড় প্রশ্ন হল, অষ্টম বেতন কমিশন কবে কার্যকর হবে! কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা কবে থেকে তাঁদের বেতন সংশোধন দেখতে পাবেন! ক্রমাগত মুদ্রাস্ফীতি এবং গৃহস্থালির ব্যয় হ্রাসের কোনও লক্ষণ নেই। পকেটে দেদার চাপ। তাই প্রশ্ন উঠছে যে অষ্টম বেতন কমিশনের বকেয়া কি ১ জানুয়ারী, ২০২৬ থেকে পরিশোধ করা হবে, নাকি কর্মচারীদের বর্ধিত বেতন এবং বকেয়া বকেয়া বেতনের জন্য আরও অপেক্ষা করতে হবে! চলুন বিস্তারে জেনে রাখি।
কেন্দ্রীয় কর্মচারীরা কতটা বেতন বৃদ্ধি আশা করতে পারেন?
বর্তমানে, সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭। অষ্টম বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর ৩.০-এ উন্নীত করা হলে, মূল বেতনে ১৫ থেকে ২০ শতাংশ উল্লেখযোগ্য বৃদ্ধি সম্ভব। এই বৃদ্ধি অন্যান্য ভাতার উপরও প্রভাব ফেলবে, কারণ বেশিরভাগ ভাতা মূল বেতনের শতাংশ হিসাবে নির্ধারিত হয়। বাড়ি ভাড়া ভাতা, ভ্রমণ ভাতা এবং অন্যান্য বিশেষ ভাতাও স্বাভাবিকভাবেই বাড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পেনশনভোগীরাও এর সরাসরি সুবিধা পাবেন।
কী জানাচ্ছে কেন্দ্র? Check out the latest news on 8th Pay Commission
সংসদের শীতকালীন অধিবেশনে এই বিষয়টি উত্থাপিত হতেই অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান যে সরকার “যথাযথ সময়ে” অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের তারিখ নির্ধারণ করবে। সুপারিশ গৃহীত হওয়ার পরে তহবিলের ব্যবস্থা হবে। অর্থাৎ বকেয়া বেতন কবে থেকে বিতরণ করা হবে সে সম্পর্কে সরাসরি কোনও উত্তর এখনও পাওয়া যায়নি।
Private: বদলাবে পেনশনের নিয়ম, অষ্টম বেতন কমিশনে ১৫টি বড় পরিবর্তনের দাবি
লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীদের বিভ্রান্তি
২০২৫ সালের নভেম্বরে অষ্টম বেতন কমিশনের শর্তাবলী অনুমোদন করে রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৮ মাস অর্থাৎ ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত সময় দেয় সরকার। এর পরে, সরকারের সেই রিপোর্ট বিবেচনা করবে, মন্ত্রিসভার অনুমোদন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এই সবের মাঝে আরও তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে। অর্থাৎ অনুমান করা যেতে পারে যে অষ্টম বেতন কমিশন শুরু হতে হতে ২০২৮ সাল।
Private: কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় ঘোষণা, এই দিন কার্যকর অষ্টম বেতন কমিশন
বকেয়া পরিশোধ করা হতে পারে ২০২৬ সালের জানুয়ারি থেকেই!
পূর্ববর্তী বেতন কমিশনের ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে সপ্তম বেতন কমিশন ২০১৬ সালের জুন মাসে কার্যকর হলেও বকেয়া বেতন ১ জানুয়ারি, ২০১৬ থেকে পরিশোধ শুরু হয়। ষষ্ঠ এবং পঞ্চম বেতন কমিশননেও বকেয়া বেতন আগেভাগে পরিশোধ করা হয়েছিল। আর অষ্টম বেতন কমিশনের একই হবে না, বলা যায় না।
অর্থাৎ অষ্টম বেতন কমিশনের বকেয়া ১ জানুয়ারি, ২০২৬ থেকে পরিশোধ করা হতে পারে। এখন শুধু সরকারের অফিশিয়াল ঘোষণা শোনার অপেক্ষা।