Thursday, June 4, 2026
Homeখবরসরকারের শেষ অ্যালার্ট জারি! ৩১ ডিসেম্বরের মধ্যে করুন প্যান-আধার লিংক, নাহলে বিরাট...

সরকারের শেষ অ্যালার্ট জারি! ৩১ ডিসেম্বরের মধ্যে করুন প্যান-আধার লিংক, নাহলে বিরাট জরিমানা

Check out the Aadhaar card PAN card link​ deadline: আমাদের কাছে বিভিন্ন প্রয়োজনীয় অনেক নথি রয়েছে। যেমন, প্যান কার্ড এবং আধার কার্ড। এই দু’ টি নথিই বিভিন্ন উদ্দেশ্যে প্রয়োজন। একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ঋণ নেওয়া, অথবা কেওয়াইসি সম্পন্ন করা সব কাজেই এগুলো জরুরি। আর এখন সরকারি নিয়ম অনুসারে এই দু’ টি নথি লিংক না করলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। সময়সীমা খুব কাছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব লিংক করে ফেলুন। 

লিংক করার সময়সীমা জানুন। Check out the Aadhaar card PAN card link​ deadline

যদি আপনার প্যান কার্ড এবং আধার কার্ড এখনও লিংক না করে থাকেন, তাহলেজেনে রাখুন, শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০২৫। এই তারিখের মধ্যে আপনার প্যান এবং আধার লিংক না করলে আপনার প্যান কার্ড নতুন বছরের ১ জানুয়ারি থেকে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। সঙ্গে ১০০০ টাকা জরিমানাও করা হতে পারে আবার সক্রিয় করার জন্য। 

আধার এবং প্যান লিংক করার সম্পূর্ণ প্রক্রিয়া

  • প্রথমে আয়কর বিভাগের ওয়েবসাইট www.incometaxindiaefiling.gov.in-ভিজিট করুন। ​ ​​
  • বাম দিকে ” Quick links” এর অধীনে “Link Aadhaar” অপশনে ক্লিক করলে স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে ।
  • এবার একটি নতুন ট্যাবে আপনার প্যান নম্বর , আধার নম্বর এবং আপনার আধার কার্ড অনুসারে নাম লিখতে হবে।​​
  • এরপর , শর্তাবলী টিক দিয়ে এবং ক্যাপচা কোড পূরণ করে, আপনি এই দু’ টি নথি লিংক করে ফেলুন। 

উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ পর্যন্ত দেশে প্রায় ৭৪ কোটি প্যান কার্ড ইস্যু করা হয়েছে। এর মধ্যে প্রায় ৬০.৫ কোটি প্যান কার্ড আধারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular