Thursday, June 4, 2026
Homeব্যবসাচাকরিGSSSB জুনিয়র ফার্মাসিস্ট নিয়োগ ২০২৫, ২০৯ পদে আবেদন শুরু

GSSSB জুনিয়র ফার্মাসিস্ট নিয়োগ ২০২৫, ২০৯ পদে আবেদন শুরু

Apply online for GSSSB Recruitment for 209 Posts: গুজরাট সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড (GSSSB) তাদের অফিসিয়াল ওয়েবসাইট ojas.gujarat.gov.in-এ GSSSB জুনিয়র ফার্মাসিস্ট নিয়োগ ২০২৫-এর উদ্দেশ্যে একটি নতুন নোটিশ দিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ২০৯টি জুনিয়র ফার্মাসিস্ট পদের জন্য যোগ্য ও উপযুক্ত লোক খুঁজে বের করা হবে। যাদের ফার্মেসিতে স্নাতক ডিগ্রি আছে, তারা ১৬ই ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত GSSSB পোর্টালে আবেদন করতে পারবে।

GSSSB জুনিয়র ফার্মাসিস্ট নিয়োগ ২০২৫-এর বিজ্ঞপ্তিটি এখন অফিসিয়াল ওয়েবসাইট ojas.gujarat.gov.in-এ পাওয়া যাচ্ছে। যারা আগ্রহী এবং যোগ্য, তাদের নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয় জানার জন্য পুরো বিজ্ঞপ্তি PDFটি দেখা দরকার।

GSSSB জুনিয়র ফার্মাসিস্ট নিয়োগ ২০২৫ বিজ্ঞপ্তি PDF ডাউনলোড করুন (https://www.adda247.com/jobs/wp-content/uploads/sites/22/2025/12/16172053/ViewFile-1.pdf)

GSSSB জুনিয়র ফার্মাসিস্ট নিয়োেগ ২০২৫- গুরুত্বপূর্ণ তারিখ

GSSSB জুনিয়র ফার্মাসিস্ট পদের জন্য যারা আবেদন করতে চান, তাদের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত জরুরি তারিখগুলো অবশ্যই জানতে হবে। আবেদনের শেষ তারিখ বা ফি জমা দেওয়ার শেষ তারিখ পার হয়ে গেলে আবেদন বাতিল হতে পারে। সেই জন্য নিচে প্রধান তারিখগুলো দেওয়া হল-

  • বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার তারিখ: ১৫ই ডিসেম্বর ২০২৫
  • অনলাইনে আবেদন শুরু হওয়ার তারিখ: ১৬ই ডিসেম্বর ২০২৫ (দুপুর ২:০০ থেকে)
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখ: ৩০শে ডিসেম্বর ২০২৫ (রাত ৯:৫৯ পর্যন্ত)
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ০২রা জানুয়ারি ২০২৬ (রাত ৯:৫৯ পর্যন্ত)

GSSSB জুনিয়র ফার্মাসিস্ট পদ ২০২৫

গুজরাট সাবর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (GSSSB) কর্তৃক জুনিয়র ফার্মাসিস্ট, ক্লাস-III (প্যারামেডিক্যাল ক্যাডার) পদের জন্য সর্বমোট ২০৯টি শূন্যপদের ঘোষণা করা হয়েছে। পদের ভিত্তিতে এবং বিভাগ অনুযায়ী শূন্যপদের তালিকা অফিসিয়াল নোটিশের পিডিএফ-এ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

GSSSB জুনিয়র ফার্মাসিস্ট ২০২৫- অনলাইনে আবেদন করুনApply online for GSSSB Recruitment for 209 Posts

GSSSB জুনিয়র ফার্মাসিস্ট ২০২৫-এর জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। ২০২৫ সালের এই নিয়োগ প্রক্রিয়ায় ২০৯টি জুনিয়র ফার্মাসিস্ট পদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে (ojas.gujarat.gov.in) সরাসরি আবেদন করার লিঙ্কটি দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীরা তাদের আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার শেষ তারিখ ৩০ ডিসেম্বর ২০২৫ (রাত ১১:৫৯)। আমরা এখানে যাচাইকৃত অনলাইন আবেদন লিঙ্কটি প্রদান করেছি, যাতে আবেদন প্রক্রিয়াটি আরও সহজ হয় (Apply online for GSSSB Recruitment for 209 Posts)।

GSSSB জুনিয়র ফার্মাসিস্ট অনলাইনে আবেদনের লিঙ্ক- এখনই আবেদন করুন

শিক্ষাগত যোগ্যতা

GSSSB জুনিয়র ফার্মাসিস্ট পদের জন্য আবেদনকারীদের যোগ্যতা অর্জনের জন্য, নিম্নলিখিত যোগ্যতাগুলোর মধ্যে যেকোনো একটি অবশ্যই পূরণ করতে হবে-

১. ইউজিসি আইন, ১৯৫৬ দ্বারা স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ফার্মেসিতে ব্যাচেলর ডিগ্রি অথবা ফার্মেসির ডক্টরেট ডিগ্রি থাকতে হবে,

অথবা

২. কোনও সরকারিভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে ফার্মেসিতে ডিপ্লোমা (ডি.ফার্মা) থাকতে হবে সেইসঙ্গে প্রায় দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই অভিজ্ঞতাগুলো হল-

  • সরকার/ সরকারি উদ্যোগে/ কোনও বোর্ডে জুনিয়র ফার্মাসিস্ট হিসেবে কাজের অভিজ্ঞতা, অথবা
  • কোনও হাসপাতাল বা ডিসপেনসারিতে ডিসপেনসার হিসেবে কাজের অভিজ্ঞতা, অথবা
  • কোম্পানি আইন, ২০১৩-এর অধীনে তালিকাভুক্ত কোনো ওষুধ কোম্পানিতে ফার্মাসিস্ট বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা

  • গুজরাট সিভিল সার্ভিসেস নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
  • আবেদনকারীদের গুজরাটি অথবা হিন্দি অথবা উভয় ভাষাতেই যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
  • চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় (যদি আগে থেকে নাম নথিভুক্ত করা না থাকে) ফার্মেসি আইন, ১৯৪৮ অনুসারে গুজরাট রাজ্য ফার্মেসি কাউন্সিলের সাথে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

GSSSB জুনিয়র ফার্মাসিস্ট নিয়োগ প্রক্রিয়া ২০২৫ দুইটি পর্যায়ে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে, প্রার্থীদের একটি লিখিত পরীক্ষায় বসতে হবে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের কাগজপত্র পরীক্ষার জন্য বাছাই করা হবে, যেখানে তাদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রমাণপত্র যাচাই করা হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং সফলভাবে কাগজপত্র যাচাইয়ের ওপর ভিত্তি করে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।

  • ১. লিখিত পরীক্ষা
  • ২. ডকুমেন্ট যাচাইকরণ

বেতন কত?

GSSSB-এর জুনিয়র ফার্মাসিস্ট পদে বাছাইকৃত কর্মীরা তাদের প্রথম পাঁচ বছরের চাকরিতে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ বেতন, ২,৪০,৮০০ টাকা পাবেন। এই সময়টি ভালোভাবে শেষ হওয়ার পরে, তাদের বেতন ৭ম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী ২৯,২০০ থেকে ৯২,৩০০ (লেভেল-৫) নিয়মিত বেতনক্রমে পরিবর্তন করা হবে। শেষ পর্যন্ত বেতন কত হবে, তা মাননীয় সুপ্রিম কোর্টের SLP নম্বর ১৪১২৪/২০১২ এবং SLP নম্বর ১৪১২৫/২০১২-এর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular