Check how to self attest a document and Common Uses: সরকারি ভর্তুকি পাওয়া হোক বা শিক্ষাগত নথি যাচাই করা, যে কোনও অফিসিয়াল কাজের জন্য, আমাদের প্রায়শই স্ব-প্রত্যয়িত বা সেলফ-অ্যাটেস্টেড নথি জমা দিতে বলা হয়। কিন্তু এই নথি আসলে কী? কীভাবে এই নথি ঘরে বসেই তৈরি করা যায়, চলুন জেনে রাখি।
স্ব-প্রত্যয়িত বা সেলফ-অ্যাটেস্টেড নথি কী? Check how to self attest a document and Common Uses
আপনি নিশ্চয়ই আগে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেটের মতো কোনও নথিতে কিংবা আধার বা প্যান কার্ডের জেরক্স এনে তার উপর সাক্ষর করেছেন! এই সাক্ষরকেই বলা হয় স্ব-প্রত্যয়ন বা সেলফ-অ্যাটেস্ট। আর সাক্ষর করা ওই নথিকে বলা হয় স্ব-প্রত্যয়িত বা সেলফ-অ্যাটেস্টেড নথি।
কোনও জরুরি নথিতে আপনি “Self-Attest” লিখে স্বাক্ষর করে দিলে প্রমাণ হয়ে যাবে যে এই নথির যাবতীয় তথ্য আপনি সত্য বলে স্বীকার করছেন। তবে, যে কোনও নথিতে স্বাক্ষর করার আগে নথিতে কী কী বিষয়বস্তু রয়েছে তা সম্পর্কে আগে থেকে জেনে রাখবেন। কারণ আপনার স্বাক্ষরের পরও তথ্য মিথ্যা প্রমাণিত হলে মহা সমস্যায় পড়বেন।
স্ব-প্রত্যয়িত বা সেলফ-অ্যাটেস্টেড নথির প্রকারভেদ
একটি বৈধ নথি দু’ টি উপায়ে স্ব-প্রত্যয়িত বা সেলফ-অ্যাটেস্টেড করা যেতে পারে। নিজের হাতে অর্থাৎ ফিজিক্যালি এবং ডিজিটালভাবে। আজকের ডিজিটাল ইন্ডিয়ায় নথিগুলির সফট কপিতে ডিজিটালি সাক্ষর খুবই নামকরা অধ্যায়।
কীভাবে ফিজিক্যালি সেলফ-অ্যাটেস্টেড করবেন?
- আপনার প্রয়োজনীয় নথির একটি স্পষ্ট ফটোকপির উপরই আপনাকে সাক্ষর করতে হবে।
- ফটোকপিতে, নথির সামনের দিকে কালো বা নীল কালিতে “Self-Attest” লিখুন।
- এবার এই ডকুমেন্টের ঠিক নিচে স্বাক্ষর করুন। মনে রাখবেন, মূল স্বাক্ষরের সাথে না মিললে সেই স্বাক্ষর গ্রহণযোগ্য নয়।
- আপনার স্বাক্ষরের ঠিক নিচে, নির্দিষ্ট তারিখটি উল্লেখ করুন।
- ওই নথিতে আরও পেজ থাকলে, প্রতিটি পেজেই আপনাকে এটি করতে হবে।
কীভাবে ডিজিটালভাবে সেলফ-অ্যাটেস্টেড করবেন?
কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটিজ (CCA) স্বীকৃত যে কোনও ওয়েবসাইট ব্যবহার করে আপনি নথি ডিজিটালভাবে সেলফ-অ্যাটেস্টেড করতে পারেন।
| প্ল্যাটফর্ম | কোম্পানি | কী সুবিধা পাবেন | কারা ব্যবহার করতে পারবেন |
|---|---|---|---|
| ডিজিলকার (DigiLocker) | ভারত সরকার | ডিজিটালভাবে সেভ করা ও Self-Attestation করার সুবিধা | সাধারণ নাগরিক |
| eMudhra | লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সার্টিফাইং কর্তৃপক্ষ | নথিতে ই-সাইন ও self-attest করার সুবিধা | ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ |
| CDAC eSign | সরকারি গবেষণা সংস্থা (C-DAC) | ই-স্বাক্ষর সার্ভিস | সরকারি বিভাগ থেকে সাধারণ নাগরিক |
| NSDL eSign | সরকার-সমর্থিত সংস্থা (NSDL) | ই-সাইন ও ডিজিটাল স্বাক্ষর | সরকারি বিভাগ, ফিনটেক ও যে কোনও বড় প্রতিষ্ঠান |