Learn how to calculate commutation of pension: সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর, একজন পেনশনভোগী নির্ধারিত শর্ত এবং বিধান অনুসারে তাঁর পেনশনের এক-তৃতীয়াংশ পর্যন্ত এককালীন অর্থ পেতে পারেন। এটিকে পেনশন কমিউটেশন বলা হয়।
তাই অবসর গ্রহণের পরিকল্পনা করার সময়, অনেক কর্মচারী পেনশন কমিউটেশন কীভাবে গণনা করবেন তা নিয়ে চিন্তায় থাকেন। আপনার মাসিক পেনশনের উপর প্রভাব না ফেলে সঠিক এককালীন পরিমাণ নিশ্চিত করার এর হিসাব আগে বুঝে নিন।
কমিউটেশন ভ্যালু কীভাবে হিসাব করা হয়? Learn how to calculate commutation of pension
কমিউটেড ভ্যালু = কমিউট করা পেনশনের অংশ × ১২ × কমিউটেশন ফ্যাক্টর
উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক!
- মূল পেনশন যদি মাসিক ₹৬০,০০০ হয়, তাহলে তার কমিউট করা অংশ যদি ৪০% হয়, এমন সময় অংক দাঁড়াবে ₹৬০,০০০ × ০.৪ = ₹২৪,০০০ টাকা।
- এবার কমিউটেশন ফ্যাক্টর ৮.১৯৪ অনুযায়ী, আপনার এককালীন টাকা হবে – ₹২৪,০০০ × ১২ × ৮.১৯৪ = ₹২৩,৫৯,৮৭২
মনে রাখার বিষয়
- বেসিক পেনশনের সর্বোচ্চ ৪০% পর্যন্ত কমিউট করা যায়।
- আপনার পরবর্তী জন্মদিনে বয়স কত হবে তার উপর ভিত্তি করে কমিউটেশন ফ্যাক্টর নির্ধারণ করা হয়।
- কমিউট করা অংশের জন্য ১৫ বছর পর্যন্ত পেনশন কম পাবেন।
- ১৫ বছর পর পুরো পেনশন ফের চালু হবে।
- বয়স বাড়লে কমিউটেশন ফ্যাক্টর কমে যাবে।
- সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই এককালীন টাকায় ট্যাক্স লাগে না।
কে পেনশন কমিউটেশন করতে পারেন?
- CCS বা অন্য সরকারি পেনশন নিয়মের অধীনে পেনশন পাওয়ার যোগ্য হলে এটি করতে পারেন।
- কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরি থেকে অবসর নিলে এটি করতে পারেন।