Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলঘরে বসেই ডাউনলোড করুন UAN পাসবুক!

ঘরে বসেই ডাউনলোড করুন UAN পাসবুক!

Find out How to Download UAN Passbook Online: EPF ব্যালেন্স, মাসিক অবদান এবং ইন্টারেস্টের আপডেট ট্র্যাক করার সবচেয়ে সহজ উপায় হল কোনও অফিস না গিয়েই অনলাইনে UAN পাসবুক ডাউনলোড করা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর বেশ কয়েকটি ডিজিটাল চ্যানেল রয়েছে, যেগুলির মাধ্যমে কর্মীরা সহজেই তাদের PF অ্যাকাউন্টের রেকর্ড দেখতে পারেন। এই চ্যানেলগুলি হল EPFO মেম্বার পাসবুক পোর্টাল এবং UMANG অ্যাপ। UAN পাসবুক একটি অত্যন্ত দরকারি নথি, তা সে আর্থিক পরিকল্পনা, লোনের আবেদন অথবা টাকা তোলার ক্ষেত্রেই হোক।

এই প্রতিবেদনে, আমরা ধাপে ধাপে আলোচনা করব, কী ভাবে দুটি অফিসিয়াল পদ্ধতির মাধ্যমে আপনি আপনার UAN পাসবুক অনলাইনে ডাউনলোড করতে পারবেন।

UAN পাসবুক অনলাইনে ডাউনলোড করার পদ্ধতি (Find out How to Download UAN Passbook Online)

পদ্ধতি ১: EPFO মেম্বার পাসবুক পোর্টাল ব্যবহার করে

UAN পাসবুক অ্যাক্সেস এবং ডাউনলোডের জন্য এটি প্রধান এবং সবচেয়ে প্রচলিত উপায়।

পোর্টালে যান- প্রথমে, অফিসিয়াল EPFO মেম্বার পাসবুক পোর্টালে যান।

লগইন করুন- আপনার UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি লিখুন, তারপর Login-এ ক্লিক করুন। (মনে রাখবেন, লগইন করার আগে EPFO-এর ওয়েবসাইটে আপনার UAN অ্যাক্টিভেট করা প্রয়োজন।)

মেম্বার আইডি নির্বাচন করুন- যদি আপনি আগে একাধিক কোম্পানির সাথে কাজ করে থাকেন, তাহলে এখানে আপনার সমস্ত মেম্বার আইডি দেখতে পাবেন। যে মেম্বার আইডির পাসবুক আপনি দেখতে চান, সেটি সিলেক্ট করুন।

দেখুন এবং ডাউনলোড করুন: আপনার EPF পাসবুক PDF ফরম্যাটে অন্য একটি ট্যাবে খুলে যাবে। সেটিকে আপনার ডিভাইসে সেভ করার জন্য Download Passbook-এ ক্লিক করুন।

পদ্ধতি ২: UMANG মোবাইল অ্যাপ ব্যবহার করে

UMANG (ইউনিফায়েড মোবাইল অ্যাপ্লিকেশন গভর্নেন্স) হল একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আপনি আপনার UAN পাসবুক দেখতে ও অ্যাক্সেস করতে পারবেন।

অ্যাপটি ডাউনলোড করুন– গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে UMANG অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন।

রেজিস্টার/লগইন করুন– অ্যাপটি ইন্সটল করার পর, আপনার মোবাইল নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন এবং লগইন করুন।

EPFO-র পরিষেবাতে যান– অ্যাপের সার্চ বারে EPFO লিখে সার্চ করুন, তারপর Employee Centric Services-এ ক্লিক করুন।

পাসবুক দেখুন- এরপর View Passbook অপশনটি সিলেক্ট করুন।

UAN এবং OTP লিখু- আপনার UAN নম্বরটি লিখুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটিও লিখুন।

আইডি সিলেক্ট করুন এবং ডাউনলোড করুন- তালিকা থেকে আপনার মেম্বার আইডি সিলেক্ট করুন। আপনার পাসবুক স্ক্রিনে দেখতে পাবেন এবং সেখানে PDF ফরম্যাটে ডাউনলোডের অপশনও পাবেন।

গুরুত্বপূর্ণ বিষয়

  • পাসবুক ব্যবহার করতে হলে আপনার UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) অবশ্যই সক্রিয় থাকতে হবে।
  • নিষ্পত্তি হয়ে যাওয়া অ্যাকাউন্ট, ছাড়প্রাপ্ত সংস্থা এবং নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলির জন্য পাসবুক দেখার সুবিধাটি উপলব্ধ নয়।
  • সাধারণত, নিয়োগকর্তা কর্তৃক জমা দেওয়ার কয়েক দিন থেকে এক মাসের মধ্যে নতুন EPF অবদানগুলি পাসবুকে নথিভুক্ত করা হয়।
Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular