Thursday, June 4, 2026
Homeব্যবসাইপিএফ বনাম এনপিএস, পেনশনের জন্য কোনটি বেশি ভালো

ইপিএফ বনাম এনপিএস, পেনশনের জন্য কোনটি বেশি ভালো

EPF vs NPS which is the right choice for retirement: অবসরের চিন্তা না করে টাকা কোথায় বিনিয়োগ করবেন? আপনার জন্য কোনটি সবচেয়ে ভালো তা জেনে নিতে পড়ুন আমাদের এই প্রতিবেদন। যতক্ষণ আপনি উপার্জন করছেন, ততক্ষণ খরচ নিয়ে চিন্তা থাকে না। কিন্তু একবার অবসর নেওয়ার পর, আপনার ভবিষ্যতের খরচের জন্য প্রস্তুতি নেওয়া অপরিহার্য। 

অবসর তহবিল (সেরা অবসর পরিকল্পনা) তৈরির জন্য অনেকগুলি বিকল্প রয়েছে, যার মধ্যে দু’ টি সবচেয়ে জনপ্রিয়। ন্যাশনাল সেভিংস স্কিম (এনপিএস), এবং এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ)। আসুন জেনে নেওয়া যাক কোনটি আপনার জন্য সবচেয়ে ভালো অপশন।

ইপিএফ সরকারি গ্যারান্টিযুক্ত

এই দীর্ঘমেয়াদী বিকল্পটি বেতনভোগী ব্যক্তিদের জন্য, যেখানে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ই তাদের পিএফ অ্যাকাউন্টে কর্মচারীর বেতনের ১২% অবদান রাখেন। এই স্কিম, যা ৮.২৫% বার্ষিক সুদের হার প্রদান করে। এই স্কিমে বিনিয়োগ, অর্জিত সুদ এবং তোলা টাকার উপর কর চাপানো হয় না। যদিও নিয়মিত চাকরি না করলে বা মাঝপথে বেশি PF তুলে ফেললে অঙ্ক কমে যায়।

NPS, PPF এবং EPF এর মধ্যে অবসরের জন্য কোনটি ভালো বিকল্প?

এনপিএস একটি বাজার-সংযুক্ত স্কিম

NPS একটি বাজার-সংযুক্ত প্রকল্প। অর্থাৎ আপনার জন্য মাঝারি ঝুঁকি গ্রহণের ক্ষমতা থাকে, এই স্কিমে বিনিয়োগ করুন। এটি কর সুবিধাও প্রদান করে। তবে মনে রাখবেন যে বিনিয়োগ ৬০ বছর বয়স পর্যন্ত লক ইন থাকে। এর পরে, আপনি কিছু টাকা তুলতে পারবেন। অবসরে 60% টাকা তুললে তা করমুক্ত হবে। 40% টাকা annuity-তে দিলে তার পেনশন কিন্তু করযোগ্য হবে। 

NPS-এ মূলত ৪ জায়গায় বিনিয়োগ হয়:

১. Equity (শেয়ার বাজার) – বেশি লাভ হয়, ঝুঁকিও হয় 
২. Corporate Bonds – মাঝারি ঝুঁকি থাকে 
৩. Government Bonds – স্থির রিটার্ন মেলে 
৪. Alternate Assets – কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও বেশি রিটার্ন মেলে 

ইপিএফ বনাম এনপিএস – কোনটি বেশি ভালো?

যদি একজন ব্যক্তি ৩০ বছর বয়সে সঞ্চয় শুরু করেন, তাহলে ২৫ থেকে ৩০ বছর সময়ের মধ্যে NPSএ সাধারণত EPF-এর চেয়ে বেশি কর্পাস তৈরি হয়। মনে রাখবেন,  equity দীর্ঘ সময়ে বেশি বৃদ্ধি দেয়।

EPFOর মাসিক পেনশনের সহজ হিসাব দেখে নিন

উল্লেখ্য, যদি আপনি ঝুঁকি না নিয়েই উচ্চ রিটার্নের আশা করেন, তাহলে SIP বেছে নিন। ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকলে EPF বেছে নিন। তবে, কর সাশ্রয় এবং পেনশন পাওয়ার জন্য NPS সবচেয়ে ভালো। যাই হোক, আপনার পছন্দের উপর ভিত্তি করে আপনি তিনটি বিকল্পের যে কোনও একটি অনায়াসে বেছে নিতে পারেন।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular