Thursday, June 4, 2026
Homeব্যবসাএকটি ব্লিঙ্কিট ফ্র্যাঞ্চাইজি খুলতে খরচ কত? আপনার যা জানা দরকার

একটি ব্লিঙ্কিট ফ্র্যাঞ্চাইজি খুলতে খরচ কত? আপনার যা জানা দরকার

How Much does a Blinkit franchise cost​ and Profit: ব্লিঙ্কিট ফ্র্যাঞ্চাইজি খুলে মাস গেলে ২৫ লক্ষ টাকা আয় করতে পারবেন আপনিও!আগে গ্রোফার্স নামে পরিচিত আজকের ব্লিনকিট ভারতজুড়ে খুবই নাম অর্জন করেছে। অনেকেই এখন এই কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়ের কথা ভাবছেন। আপনিও যদি সেই উদ্যোক্তাদের তালিকায় থাকেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। 

ব্লিঙ্কিট ফ্র্যাঞ্চাইজি কস্ট ও প্রফিট। How Much does a Blinkit franchise cost​ and Profit!

ব্লিঙ্কিট ফ্র্যাঞ্চাইজি খুললে আপনার প্রফিট কত হবে?

  • মোট লাভের মার্জিন হতে পারে ১৮ শতাংশ ৩০ শতাংশ। 
  • সব খরচ বাদ দিয়ে নেট লাভ হতে পারে ৮ শতাংশ ১৫ শতাংশ। 
  • মাসিক মোট আয় হতে পারে ১৮ থেকে ২৫ লক্ষ টাকা। 
  • মাসিক নেট লাভ হবে ১.৪ থেকে ২.৫ লক্ষ টাকা। 
  • ৩ বছরে লাভের হার (ROI) হবে ৪৫ শতাংশ ৬০% শতাংশ। 

ব্লিঙ্কিট ফ্র্যাঞ্চাইজি খুলতে খরচ কত হবে?

কোন ক্ষেত্রেকত টাকা খরচকী কী লাভ
ফ্র্যাঞ্চাইজি ফি২ থেকে ৫ লক্ষ টাকাBlinkit ব্র্যান্ড ব্যবহারের অনুমতি পাবেন। বড় শহরে এই খরচ বাড়তে পারে। 
দোকান সেট-আপ খরচ ৫ থেকে ১০ লক্ষ টাকার‍্যাক, স্টোরেজ, কোল্ড রুম, ইন্টেরিয়র ডিজাইন করতে গিয়ে এই খরচ হতে পারে। 
প্রাথমিক স্টক খরচ ৩ থেকে ৭ লক্ষ টাকাস্টক করার জন্য বেসিক খরচ হবে এটা। 
সিকিউরিটি ডিপোজিট১ থেকে ২ লক্ষ টাকা Blinkit-কে দেওয়া এই ডিপোজিট দিতে হবে আপনাকে। 
লাইসেন্স ও আইনি নথির জন্য ৫০,০০০ থেকে ১ লক্ষ টাকাGST, ট্রেড লাইসেন্স, NOC বানানোর জন্য এই খরচ হবে। 
স্টাফ ট্রেনিং করানোর জন্য ৫০,০০০ থেকে ১ লক্ষ টাকাকর্মীদের প্রাথমিক প্রশিক্ষণ দিতে এই খরচ হবে। 
অন্যান্য খরচ কত ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকাটেকনিক্যাল সেট-আপ, লোকাল প্রমোশন, ডেলিভারি করার গাড়ির জন্য এই খরচ। 
মাসিক কিছু টাকা হাতে রাখতে হবেনির্ভর করবে আপনার চাহিদার উপরকর্মীদের বেতন, পর্যাপ্ত মার্কেটিং, বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণ করার জন্য এই খরচ হবে। 

কারা ব্লিঙ্কিট ফ্র্যাঞ্চাইজি খুলতে পারবেন?

  • ১৫ থেকে ৩৫ লক্ষ টাকা বিনিয়োগ করার বাজেট থাকতে হবে। 
  • দোকান খোলার জন্য ২,০০০–৩,০০০ বর্গফুট (ডার্ক স্টোর) থাকতে হবে। 
  • GST, বিজনেসের রেজিস্ট্রেশন, FSSAI, দোকান বা কোম্পানির লাইসেন্স নিয়ে রাখতে হবে। 

ব্লিঙ্কিট ফ্র্যাঞ্চাইজি কীভাবে শুরু করবেন?

  1. Blinkit-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার নাম, ব্যবসার বিবরণ, দোকানের লোকেশন, কত টাকা বিনিয়োগ করতে পারবেন, সব জানান। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জমা দিন।
  2. এবার আপনার দেওয়া তথ্য ও নথি সঠিক কিনা, আপনার লোকেশন ব্যবসার জন্য উপযুক্ত কিনা, তা খতিয়ে দেখবে Blinkit।
  3. প্রাথমিক স্ক্রিনিং পাস হলে Blinkit-এর প্রতিনিধি এসে আপনার লোকেশন দেখবেন।এলাকার জনসংখ্যা, সেই এলাকায় ডেলিভারি করার সুযোগ কতটা, কাছাকাছি আপনার আর কোনও কম্পিটিটর আছেন কিনা, সব দেখবেন। 
  4. এরপর আপনার সম্পর্কে ব্যাকগ্রাউন্ড চেক করে সবকিছু ঠিক থাকলে চুক্তি স্বাক্ষরিত হবে। এই ব্যবসায় উভয় পক্ষের কী কী দায়িত্ব থাকবে। আয় থেকে কত কী কমিশন কার খাতায় যাবে, ব্যবসা পরিচালনা কীভাবে করতে হবে, সব নিয়ে চুক্তি হবে। 
  5. এই সমস্ত কিছু শেষে, ব্যবসা কীভাবে চালাতে হবে, অর্ডার ম্যানেজমেন্ট কীভাবে করবেন, Blinkit অ্যাপ ও সিস্টেম ব্যবহার করতে কী কী লাগে, স্টক কীভাবে গোছাবেন, সব শিখিয়ে দেবে ব্লিনকিট। আপনাকে স্টাফ নিয়োগে সাহায্যও করবে।
  6. এইভাবে আপনার স্টোর সেটআপ শেষ হলে এটি Blinkit-এর অ্যাপ ও টেক-প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা হবে। অনলাইনে অর্ডার নেওয়া ও ডেলিভারি শুরু করতে পারবেন। 

এরপর মার্কেটিং সাপোর্ট, টেক আপডেট, অপারেশনাল গাইডলাইন সহ বিজনেস ডেভেলপমেন্টের দিকেও নজর দিতে পারে কোম্পানি। এর দরুণ আপনার ব্যবসাও রমরমিয়ে চলতে পারবে। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular