Thursday, June 4, 2026
Homeখবরঠিকানাকে ডিজিটালাইজ করল ডাক বিভাগ, লঞ্চ হল DHRUVA

ঠিকানাকে ডিজিটালাইজ করল ডাক বিভাগ, লঞ্চ হল DHRUVA

India Digital Hub DHRUVA Digital Address System: ঠিকানাকে ডিজিটালাইজ, স্ট্যান্ডার্ডাইজ, নিরাপদ রাখতে সেরা পদক্ষেপ ভারত সরকারের। লঞ্চ করা হল DHRUVA। ইংরেজিতে যাকে বলে Digital Hub for Reference and Unique Virtual Address। UPI বা Aadhaarর মতো কাজ করবে এর ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (DPI)। ভারতের প্রত্যেক মানুষের ঠিকানা ডিজিটাল ও ইউনিক উপায়ে সংরক্ষণ করা হবে। চলুন আরও খোলসা করে জানা যাক। 

DHRUVA কেন সুবিধাজনক? Why India Digital Hub DHRUVA Digital Address System is Beneficiary

ভারতের অনেক জায়গার ঠিকানা ঠিকমতো লেখা বা বোঝাও কঠিন হয়ে দাঁড়ায়। অনেক সময় এমনকি ঠিকানা এতটাই বড় হয় যে, কাজে লাগানো কঠিন হয়ে পড়ে।

গ্রামের অনেক জায়গায় রাস্তা বা সঠিক দিক নির্দেশনা লেখা থাকে না। এর ফলে অনলাইন ডেলিভারি থেকে শুরু করে যে কোনও সরকারি পরিষেবাতেও অসুবিধা দেখা দেয়। আর সেই অসুবিধা দূর করতেই এবার হাজির DHRUVA! ঠিকানাকে ডিজিটাল ও সঠিকভাবে বোঝার মতো করে তৈরি করার জন্য DHRUVA লঞ্চ করা হয়েছে। 

DHRUVA কী কী কাজ করবে?

Address-as-a-Service (AaaS): ঠিকানাকে ডিজিটাল সার্ভিস হিসেবে তৈরি করবে। ঠিকানা যতই কঠিন হোক, আপনি চাইলে অন্যকে সহজে আপনার ঠিকানা শেয়ার করতে পারবেন। 

DIGIPIN: DIGIPIN হল একটি ১০-অক্ষরযুক্ত আলফানিউমেরিক কোড। প্রতিটি স্থানের জিও-লোকেশন (latitude ও longitude) অনুযায়ী তৈরি এই কোড ঠিকানার জিও-গ্রিড তৈরি করে।

Digital Address Layer: DIGIPIN-এর উপরে একটি ডিজিটাল ঠিকানা লেয়ার থাকবে, যেখানে ইউজার নিজের পছন্দ মতো নাম/লেবেল দিতে পারবে। তারপর এই  ডিজিটাল লেবেল বা কোড ব্যবহার করে আপনি ডিজিটাল ঠিকানা কাজে লাগাতে পারবেন। 

DHRUVA কারা কারা ব্যবহার করতে পারবেন?

  • ই-কমার্স ও লজিস্টিক কোম্পানিরা এটি ব্যবহার করতে পারবে। 
  • ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান এটি ব্যবহার করতে পারবে। 
  • সরকারি যে কোনও পরিষেবা এটি ব্যবহার করতে পারবে। 
  • জরুরি খাত যেমন এম্বুলেন্স, ফায়ার সার্ভিস এটি ব্যবহার করতে পারবে। 
  • কর খাতে কোন ইনভেস্টিগেশন, ভোটার যাচাই, নাগরিক সেবার ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে।

মনে রাখার মতো বিষয় 

  • সরকার, বেসরকারি সেবা প্রদানকারী সকলেই একই ঠিকানাকে ব্যবহার করতে পারবে।
  • প্রতিটি স্থানের জন্য একটি ডিজিটাল ঠিকানা থাকবে।
  • জিও-কোডের কারণে ঠিকানা নির্ভুলভাবে নির্ধারণ করা যাবে।
  • ইউজার নিজে ঠিকানা শেয়ার ও নিয়ন্ত্রণ করতে পারবে।
Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular