Thursday, June 4, 2026
Homeব্যবসালিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ ইন্ডিয়ান অয়েলে! আবেদন শুরু

লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ ইন্ডিয়ান অয়েলে! আবেদন শুরু

IOCL recruitment apply online​ without the exam: ৫০৯ পদে প্রার্থী নিয়োগ করছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ ডিসেম্বর। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখের হিসাবে IOCLএ নিয়োগের জন্য আপনাকে বয়সসীমার অন্তর্গত হতে হবে। এছাড়া লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে। NATS/NAPS পোর্টালে রেজিস্ট্রেশন করে আপনি সহজেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

হাইলাইটস। IOCL recruitment apply online​ without the exam

সংগঠনইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)
পদের নামট্রেড / টেকনিশিয়ান / স্নাতক শিক্ষানবিশ
মোট পোস্ট৫০৯
বেতন৭০০০ – ১৫০০০ টাকা (Stipend Apprentices Act 1961 অনুসারে)
ট্রেনিংয়ের সময়কাল ১২ মাস 
বয়সসীমা১৮ – ২৪ বছর
আবেদন শুরু১০/১২/২০২৫
আবেদনের শেষ তারিখ০৯/০১/২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.iocl.com/apprenticeships

শূন্যপদের বিবরণ 

মোট শূন্যপদের সংখ্যা ৫০৯টি। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের জন্য ২৪৮টি, ট্রেড অ্যাপ্রেন্টিসদের জন্য ২২৭টি, স্নাতক অ্যাপ্রেন্টিসদের জন্য ১০৭টি এবং ডেটা এন্ট্রি অপারেটরদের জন্য ২৭টি শূন্যপদ রয়েছে।

রাজ্য বিশেষে শূন্যপদের বিবরণ 

আইওসিএল অ্যাপ্রেন্টিস শূন্যপদ – পশ্চিমবঙ্গমেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন, সিভিল, ইলেকট্রনিক্স, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিইও
আইওসিএল অ্যাপ্রেন্টিস শূন্যপদ – বিহারমেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, স্নাতক অ্যাপ্রেন্টিস, ডিইও
আইওসিএল অ্যাপ্রেন্টিস শূন্যপদ – ওড়িশাসিভিল, ইন্সট্রুমেন্ট মেকানিক, স্নাতক শিক্ষানবিশ, ডিইও এবং অন্যান্য ট্রেড
আইওসিএল অ্যাপ্রেন্টিস শূন্যপদ – ঝাড়খণ্ডসিভিল, ইলেকট্রনিক্স মেকানিক, ইন্সট্রুমেন্ট মেকানিক, স্নাতক অ্যাপ্রেন্টিস, ডিইও
আইওসিএল অ্যাপ্রেন্টিস শূন্যপদ – আসাম এবং উত্তর-পূর্বসিভিল, ইলেকট্রনিক্স মেকানিক, স্নাতক শিক্ষানবিশ, ডিইও সহ একাধিক ট্রেড

যোগ্যতার মানদণ্ড 

বিভাগযোগ্যতার বিবরণ
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা (মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ইন্সট্রুমেন্টেশন / সিভিল / ইইই / ইলেকট্রনিক্স) ন্যূনতম ৫০% নম্বর নম্বর পেতে হবে। এসসি/এসটি/পিডব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থীরা ৪৫% পেলেই হবে। 
ট্রেড অ্যাপ্রেন্টিস (আইটিআই)দশম বা মাধ্যমিক পাস হতে হবে। ফুল টাইম ২ বছরের আইটিআই / এনসিভিটি / এসসিভিটি কোর্স করতে হবে। 
স্নাতক শিক্ষানবিশ যোগ্যতাBA/B.Com/B.Sc/BBA ডিগ্রিতে ৫০% নম্বর নম্বর পেতে হবে। এসসি/এসটি/পিডব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থীরা ৪৫% পেলেই হবে। 
ডেটা এন্ট্রি অপারেটর (ডিইও) অ্যাপ্রেন্টিসডিইও (ফ্রেশার): উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। 
ডিইও (অভিজ্ঞ): দ্বাদশ বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং  “ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর” স্কিল সার্টিফিকেট থাকতে হবে।
 বয়সসীমা সর্বনিম্ন বয়স: ১৮ বছর। 
সর্বোচ্চ বয়স: ২৪ বছর। 
SC/ST: ৫ বছর ছাড় দেওয়া হবে। 
OBC-NCL: ৩ বছর বছর ছাড় দেওয়া হবে। 
PwBD: ১০ বছর বছর ছাড় দেওয়া হবে। 

নির্বাচন প্রক্রিয়া 

আপনি যদি দ্বাদশ, ITI, ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি সম্পন্ন করে থাকেন , তাহলে আপনি এই নিয়োগের জন্য যোগ্য। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার হবে না – সরাসরি মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন করা হবে।

  1. নম্বরের ভিত্তিতে মেধা তালিকা দেখা হবে। 
  2. তারপর ডকুমেন্ট যাচাইকরণ করা হবে। 
  3. অবশেষে মেডিকেল ফিটনেস টেস্ট করে প্রার্থীকে চূড়ান্ত নির্বাচন করা হবে। 

কীভাবে আবেদন করবেন?

১. প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট iocl.com ভিজিট করতে হবে।
২. এর পরে হোম পেজে দেওয়া ক্যারিয়ার লিংকে ক্লিক করে Reqruitment লিংকে ক্লিক করতে হবে।
৪. এখন আপনাকে “Click here for new registration” এ ক্লিক করার পরে যাবতীয় বিবরণ পূরণ করতে হবে।
৫. রেজিস্ট্রেশনের পরে আপনাকে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
৬. অবশেষে আপনাকে আবেদনপত্র জমা দিতে হবে।
৭. এখন ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্টআউট নিন।

অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular