Post Office Senior Citizen Saving Scheme Offers: পারিবারিক দায়িত্ব, ব্যক্তিগত খরচ, EMI, রেশন এবং ইউটিলিটি বিল মেটানোর পর, ভবিষ্যতের জন্য অর্থ সাশ্রয় করাও গুরুত্বপূর্ণ। অবসর গ্রহণের পরে আপনাকে তাহলে আর সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে না। তাই অবসর গ্রহণের পরে, বেশিরভাগ প্রবীণ নাগরিক একটি ভাল বিনিয়োগের বিকল্প খোঁজেন। আপনিও যদি এমনই নিরাপদ বিনিয়োগের পাশাপাশি কর সাশ্রয় করতে চান, তাহলে আপনি পোস্ট অফিসের প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্পে (SCSS) বিনিয়োগ করতে পারেন।
সুদের অর্থ ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধ ও মেয়াদপূর্তির সময়কাল
অবসর গ্রহণের পরে অর্থ উপার্জনের জন্য পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম একটি ভালো বিকল্প। এই স্কিমে এককালীন বিনিয়োগ করলে আপনার ঘরে বসেই প্রতি মাসে ২০,৫০০ টাকার বেশি আয় করতে পারবেন। সুদের হার প্রতি ৩ মাস অন্তর সংশোধিত হয়। মনে রাখবেন, এই প্রকল্পটি ১০০% সরকার-সমর্থিত। এর মেয়াদপূর্তির সময়কাল ৫ বছর।
অকাল বন্ধের সুবিধা ও কর নিয়ম
- এক বছরের আগে অ্যাকাউন্ট বন্ধ করলে সুদ জমা হয় না।
- এক থেকে দুই বছরের মধ্যে বন্ধ করলে, ১.৫% সুদ কাটা হয়।
- দুই থেকে পাঁচ বছরের মধ্যে বন্ধ করলে, ১% কাটা হয়।
- বার্ষিক সুদের পরিমাণ ৫০,০০০ টাকার বেশি হহলে টিডিএস কাটা যেতে পারে।
- ফর্ম ১৫জি বা ১৫এইচ জমা দিলে টিডিএস কাটা হবে না।
এই স্কিমে কারা টাকা বিনিয়োগ করতে পারবে?
- ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা এই স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারবেন।
- ৫৫ বছরের বেশি কিন্তু ৬০ বছরের কম বয়সী ব্যক্তিও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- ৫০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী বা অন্যান্য সুরক্ষা বাহিনী থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও অ্যাকাউন্ট খুলতে পারবেন।
প্রতি মাসে কীভাবে ২০,৫০০ টাকা পাবেন? Post Office Senior Citizen Saving Scheme Offers
সরকার বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৮.২% সুদের হার প্রদান করছে। সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন ও সর্বনিম্ন ১০০০ টাকা বিনিয়োগ করা যেতে পারে। তাই কোনও ব্যক্তি সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা জমা করেন, তাহলে বার্ষিক প্রায় ২.৪৬ লক্ষ টাকা সুদের হারে প্রতি মাসে প্রায় ২০,৫০০ টাকা পাবেন।