Thursday, June 4, 2026
Homeখবরদেশভারতে AI খাতে মাইক্রোসফটের সবথেকে বড় বিনিয়োগের ঘোষণা!

ভারতে AI খাতে মাইক্রোসফটের সবথেকে বড় বিনিয়োগের ঘোষণা!

Microsoft Investment In India Biggest Tech Boost: মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা (Microsoft CEO Satya Nadella) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi ) সাথে সাক্ষাৎ করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সক্ষমতা উন্নয়নের জন্য এই মার্কিন সফটওয়্যার জায়ান্টের পক্ষ থেকে এশিয়া মহাদেশে সবচেয়ে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। এই বিনিয়োগের পরিমাণ ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা।

ভারতে মাইক্রোসফট-এর সবথেকে বড় বিনিয়োগ- Microsoft Investment In India Biggest Tech Boost

সত্য নাদেলা বলেন, “ভারতের এআই (AI) সম্ভাবনা নিয়ে উৎসাহব্যঞ্জক মতবিনিময়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ। দেশের স্বপ্নপূরণে সাহায্য করতে এবং ভারত যাতে এআই-ভিত্তিক ভবিষ্যতের ( AI-first future) জন্য দরকারি পরিকাঠামো, যোগ্যতা এবং নিজস্ব সক্ষমতা তৈরি করতে পারে, তার জন্য মাইক্রোসফট ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ- যা এশিয়া মহাদেশে আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ।”

প্রধানমন্ত্রী উত্তরে বলেন, “যখন কৃত্রিম বুদ্ধিমত্তার কথা আসে, তখন বিশ্ব ভারত সম্পর্কে আশাবাদী!”

প্রধানমন্ত্রী আরও বলেন, সত্য নাদেলার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। মাইক্রোসফট ভারতকে এশিয়ার মধ্যে তাদের সবচেয়ে বড় বিনিয়োগের স্থান হিসেবে দেখছে, এটা জেনে তিনি খুশি। ভারতের যুবকেরা এই সুযোগ কাজে লাগিয়ে উন্নত বিশ্বের জন্য নতুন কিছু তৈরি করবে এবং AI-এর শক্তিকে ব্যবহার করবে।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে উৎসাহব্যঞ্জক আলোচনা

দুই নেতার সাক্ষাতের পরপরই মাইক্রোসফটের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে তারা ভারতে ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এটা আগের ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের থেকে বেশি। (আগে যে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হয়েছে, সেটি দিয়ে আগামী দুই বছরে বেঙ্গালুরুতে ক্লাউড ও এআই পরিকাঠামো তৈরি করা হবে। এর মধ্যে আছে দক্ষতা বাড়ানো এবং নতুন ডেটা সেন্টার বানানো)। এই বিনিয়োগের ফলে ভারতে মাইক্রোসফটের “সবচেয়ে বড় হাইপারস্কেল উপস্থিতি” থাকবে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, “ভারত এখন এআইয়ের পথে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন এমন একটা সময় এসেছে, যখন সবাই একসঙ্গে অনেক বড় কিছু করার জন্য তৈরি এবং নেতৃত্ব দিতে চায়। প্রযুক্তি যখন সবাইকে নিয়ে একসঙ্গে বাড়ছে এবং দেশের অর্থনীতিকে বদলে দিচ্ছে, তখন ভারত এআইয়ের দিক থেকে নতুন একটা দেশ হিসেবে পরিচিত হচ্ছে। তাই আমরা এশিয়াতে সবথেকে বেশি বিনিয়োগ করার কথা ঘোষণা করছি। আগামী চার বছরে আমরা এখানে ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করব।”

গুগল সহ অন্যান্য টেক কোম্পানির ভারতে বিনিয়োগ

চার বছরে মাইক্রোসফটের প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রমাণ করে যে, ডিজিটাল পরিকাঠামো তৈরির জন্য ভারত সারা বিশ্বের সফটওয়্যার কোম্পানিগুলোর কাছে কতটা গুরুত্বপূর্ণ।

অক্টোবরে গুগলের প্রধান সুন্দর পিচাই জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন এবং অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে AI সেন্টার তৈরি করার পরিকল্পনা করেছেন। এটি ভারতে গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ।

গুগল, আদানি গ্রুপের সঙ্গে বিশাখাপত্তনমে ডেটা সেন্টার এবং AI-এর ঘাঁটি তৈরি করতে যুক্ত হয়েছে। এটি আমেরিকার বাইরে তাদের সবচেয়ে বড় কেন্দ্র। গুগল জানিয়েছে, তারা আগামী পাঁচ বছরে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

উল্লেখ্য, ভারতে ডেটা সেন্টার তৈরি করার জন্য অ্যামাজনও অনেক টাকা বিনিয়োগ করেছে। এছাড়াও, প্রধানমন্ত্রী অক্টোবরে চিপ-নির্মাতা কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আর আমনের সঙ্গে দেখা করে ভারতের AI, উদ্ভাবন এবং দক্ষতা নিয়ে আলোচনা করেন।

প্রসঙ্গত, দিল্লিতে গত মাসে একটি সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বিশেষভাবে বলেন যে এআই (AI) কেমন হওয়া উচিত এবং এটি কীভাবে কাজ করবে, তার জন্য একটি আন্তর্জাতিক পরিকাঠামো নির্মাণে ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তিনি “নৈতিক এবং মানব-কেন্দ্রিক এআই” (ethical and human-centric AI) নিয়ে কথা বলেন এবং জানান যে তাঁর সরকার ইতিমধ্যেই এই বিষয়ে একটি নীতি তৈরি করার জন্য কাজ করছে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular