Thursday, June 4, 2026
Homeব্যবসাভিসা সামার ইন্টার্নশিপের সেরা সুযোগ, আবেদন করবেন কীভাবে

ভিসা সামার ইন্টার্নশিপের সেরা সুযোগ, আবেদন করবেন কীভাবে

How to apply online for visa internship India​ 2026: ভিসা সামার ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য খুলে গিয়েছে রেফারেল উইন্ডো। আপনি চাইলে অনায়াসেই এই ইন্টার্নশিপে যোগ দিতে পারেন। তবে, কয়েকটি বিশেষ বিষয় মাথায় রাখতে হবে, যা আবেদনের আগেই আপনার জানা জরুরি। 

ভিসা ইন্টার্নশিপে কী কী কাজ করতে হবে?

  • সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে ইন্টার্ন করবেন। 
  • কনসাল্টিং কর্মী হিসাবে ইন্টার্ন করবেন। 
  • ভিসা ডেটা অ্যানালিটিক্স-এর কাজ করতে হবে। 

কারা ভিসা ইন্টার্নশিপ করতে পারবেন?

  • B.Tech/BE/BS/MCA নিয়ে পড়াশোনা করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। 
  • ২০২৭ হতে হবে আবেদনকারীদের চূড়ান্ত শিক্ষাবর্ষ। 
  • কোনও ব্যাকলগ থাকলে চলবে না। 
  • পেমেন্ট টেকনোলজির প্রতি আগ্রহ থাকতে হবে। 
  • আগের কোনও কাজের অভিজ্ঞতা না থাকলেও চলবে। 
  • আবেদনকারীদের ন্যূনতম সিজিপিএ ৭.০+ থাকতে হবে। 
  • রেফারেলের মাধ্যমে ভারতীয় কলেজ ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে। 

ভিসা ইন্টার্নশিপ করলে কী কী সুবিধা পাবেন?

সূত্রের খবর, ভিসা ইন্টার্নশিপে ভালো অংকের স্টাইপেন্ড দেওয়া হবে। ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেট দেওয়া হবে। হাইব্রিড মোডে কাজ, অর্থাৎ সপ্তাহের কিছু দিন অফিসে গিয়ে এবং কিছুদিন বাড়িতে বসে কাজ করতে পারবেন। 

ভিসা ইন্টার্নশিপ করার জন্য আবেদন করবেন কীভাবে? How to apply online for visa internship India​ 2026

রেফারেল উইন্ডো ১০ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মতো লিংকডইনে নিজের পুরো নাম, নিজের যোগাযোগ নম্বর, ইমেল, কলেজ, সিজিপিএ, ডিগ্রি স্ট্রিম এবং পিডিএফ রিজিউম সহ ডিএম করুন নিয়োগকারীদের। তারা আপনাকে রেফার করলে ভিসার ক্যারিয়ার পোর্টালে গিয়ে সরাসরি আবেদন করুন। 

আরও জানার জন্য ভিজিট করতে পারেন: careers.smartrecruiters.com/Visa 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular