Thursday, June 4, 2026
Homeখবরডুপ্লিকেট রেশন কার্ড বানাবেন কীভাবে?

ডুপ্লিকেট রেশন কার্ড বানাবেন কীভাবে?

Ration card lost what to do to get a duplicate card: আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের মতোই অত্যন্ত প্রয়োজনীয় নথি হল রেশন কার্ড। এই কার্ডের সাহায্যে আপনি সরকারি রেশন দোকান থেকে রেশন কিনতে পারেন। এছাড়াও আরও অনেক সরকারি কাজে লাগে এই জরুরি কার্ড। এত কিছুর মধ্যে, অনেকের রেশন কার্ড হয় হারিয়ে যায় অথবা পুরনো হওয়ার কারণে ছিঁড়ে যায়।

যদি আপনারও তাই হয়ে থাকে এবং আপনি এখন আপনার রেশন কার্ড কীভাবে পাবেন তা নিয়ে চিন্তিত থাকেন, তাহলে এমন পরিস্থিতিতে সহজেই একটি ডুপ্লিকেট রেশন কার্ড তৈরি করুন। 

প্রয়োজনীয় নথিপত্র 

  • আধার কার্ড
  • ভোটার আইডি কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • পাসপোর্ট
  • বিদ্যুৎ বিল
  • জল বিল
  • ভাড়া চুক্তি
  • পরিবারের সদস্যদের ছবি
  • ইনকাম সার্টিফিকেট (আয় প্রমাণ পত্র)
  • পুরাতন রেশন কার্ড (যদি থাকে)

কীভাবে ডুপ্লিকেট রেশন কার্ড বানাবেন? Ration card lost what to do to get a duplicate card

রেশন কার্ড ছিঁড়ে বা হারিয়ে গেলে ডুপ্লিকেট রেশন কার্ড বানানোর জন্য, 

  • প্রথমে আপনাকে আপনার রাজ্যের খাদ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • ওয়েবসাইটটি ভিজিট করার পর, আপনি একটি ডুপ্লিকেট রেশন কার্ড তৈরির লিংক দেখতে পাবেন।
  • লিঙ্কটিতে ক্লিক করলে আপনার সামনে একটি ফর্ম খুলবে, তা পূরণ করতে হবে।
  • এই ফর্মটিতে আপনার নাম, রেশন কার্ড নম্বর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করুন।
  • ফর্মটি পূরণ করার পর, প্রয়োজনীয় নথিগুলির কপি এখানে আপলোড করে ফর্ম সাবমিট করুন। 

এইভাবে, আপনার ডুপ্লিকেট রেশন ফর্ম পাওয়ার জন্য আবেদন সম্পন্ন হবে। এবার আর কিছুই না। আপনাকে অপেক্ষা করতে হবে। কর্তৃপক্ষ যদি আপনার সব তথ্য নির্ভুল পায়, কয়েকদিনেই আপনাকে ডুপ্লিকেট রেশন কার্ড জারি করা হবে। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular