Mutual funds SIP vs lump sum which one is better: ভারতে বিনিয়োগের পরিবেশ এখন নজরকাড়া। আপনিও তাই কি নিরাপদ বিনিয়োগ করে মোটা আয়ের কথা ভাবছেন? এমন সময় আপনার মনে হতে পারে যে এককালীন বিনিয়োগ করবেন নাকি ধীরে ধীরে SIP করবেন। এই নিয়ে যদি মনে কোনও কনফিউশন এসে থাকে, তাহলে আজকের এই প্রতিবেদন অবশ্যই পড়ুন।
SIP বনাম Lump Sum রিটার্ন। Mutual funds SIP vs lump sum which one is better
দেখুন প্রথমেই বলি, এককালীন বিনিয়োগ মানে একেবারেই সব টাকা বিনিয়োগ করা। SIP মানে নির্দিষ্ট সময়ে টাকা বিনিয়োগ করা। গণনা করে দেখলে মনে হবে Lump Sum এ লাভ বেশি। তবে বিশেষজ্ঞরা বলেন, এক্ষেত্রে সিকোয়েন্স রিস্ক থাকতে পারে। যেমন, ধরুন আপনি একবারে অনেক টাকা একবারে বিনিয়োগ করলেন, আর তার ঠিক পরেই বাজার ২০–৪০% পড়ে গেল। আপনার টাকাও গেল, পরে বাজার উঠলেও এই ক্ষতি পুষিয়ে নেওয়া কি সহজ হবে!
অন্যদিকে SIP-এ আপনি প্রতি মাসে ছোট ছোট করে বিনিয়োগ করলেন। বাজার পড়লে আপনি একই টাকায় আরও বেশি ইউনিট কিনলেন, আপনার রুপি-কস্ট অ্যাভারেজিংও হল। অর্থাৎ দাম কমলে বেশি ইউনিট, দাম বাড়লে কম ইউনিট। তবে, অবশ্যই মনে রাখবেন, দাম কম থাকলে এবং আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকলে, একবারে বড় অংকের বিনিয়োগ আপনাকে অবশ্যই ভালো রিটার্ন দিতে পারে।
তাহলে এবার আপনি বিচার করুন, আপনার জন্য কোনটি বেশি ভালো। আরও টাকার হিসাব বুঝে ওঠার জন্য নিচের টেবিলটি একবার দেখে নিন:
সময়কাল (বছর)
রিটার্ন রেট
SIP পরিমাণ (প্রতি মাসে)
লাম্পসম (প্রতি বছর বিনিয়োগ)
SIP এর ভবিষ্যৎ মূল্য
লাম্পসম এর ভবিষ্যৎ মূল্য
১০
১০%
১০,০০০ টাকা
১.২০ লক্ষ
২১.২ লক্ষ
২৩ লক্ষ
১০
১২%
১০,০০০ টাকা
১.২০ লক্ষ
২৩.৯ লক্ষ
২৬ লক্ষ
১০
১৫%
১০,০০০ টাকা
১.২০ লক্ষ
২৮.৮ লক্ষ
৩১.৫ লক্ষ
১৫
১০%
১০,০০০ টাকা
১.২০ লক্ষ
৪২.২ লক্ষ
৪৫.৩ লক্ষ
১৫
১২%
১০,০০০ টাকা
১.২০ লক্ষ
৫১.১ লক্ষ
৫৫ লক্ষ
১৫
১৫%
১০,০০০ টাকা
১.২০ লক্ষ
৬৮.৬ লক্ষ
৭৪.৫ লক্ষ
২০
১০%
১০,০০০ টাকা
১.২০ লক্ষ
৭৭.৩ লক্ষ
৮২ লক্ষ
২০
১২%
১০,০০০ টাকা
১.২০ লক্ষ
১ কোটি
১.১ কোটি
২০
১৫%
১০,০০০ টাকা
১.২০ লক্ষ
১.৫ কোটি
১.৭ কোটি
হাইব্রিড পদ্ধতিতে বিনিয়োগ করাও ভালো আইডিয়া
দেখুন, সব টাকা একবারে বিনিয়গ বা শুধু SIPএ আটকে না থেকে দুটোকে মিলিয়ে বিনিয়োগ করুন। বাজারের ওঠানামা আপনার বিনিয়োগে প্রভাব ফেলবে না। আবার ধীরে ধীরে টাকার অংকও বাড়বে। এর জন্য আপনি তিনটি ধাপ মানতে পারেন।
প্রথমে প্রতি মাসে নিয়মিত টাকা বিনিয়োগ করতে থাকুন। দ্বিতীয়ত, বাজার পড়ে গেলে বা হাতে টাকা এলে এককালীন ভালো অংকের বিনিয়োগ করে দিন। তৃতীয়ত, প্রতি বছর আপনার আয়ের টাকা বাড়লে SIP-এর পরিমাণও একটু বাড়ান। এইভাবেই ধীরে ধীরে তহবিল বাড়িয়ে যান।
Disclaimer: এই প্রবন্ধে বিশেষজ্ঞ দ্বারা প্রকাশিত মতামত, সুপারিশ এবং পরামর্শগুলি তাদের নিজস্ব এবং Newsosis এর মতামত প্রতিফলিত করে না। কোনও প্রকৃত বিনিয়োগ বা ট্রেডিং পছন্দ করার আগে একজন যোগ্যতাসম্পন্ন ব্রোকার বা আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা যুক্তিযুক্ত।
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.