Check out the Full List of Cancelled Trains Now: দক্ষিণ-পূর্ব রেলওয়ের বিভিন্ন রুটে আবারও ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। চক্রধরপুর ডিভিশনে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ ২৫-২৭ নভেম্বর পর্যন্ত মোট ৩২টি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ বাতিল হওয়া ট্রেনের তালিকা ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে।
কেন এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত?
রেলের একটি সূত্র মারফত জানা গিয়েছে, লোকো পাইলটদের জন্য শীঘ্রই একটি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে বেশিরভাগ কর্মী নিয়োজিত থাকবেন।
আবার অন্যদিকে, আদ্রা ডিভিশনে পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের জন্য ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহ ধরে একাধিক কর্মসূচি চলবে। ফলস্বরূপ, আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৪ জোড়া অর্থাৎ ৮টি মেমু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে।
বাতিল ট্রেনের তালিকা (Check out the Full List of Cancelled Trains Now)
আদ্রা ডিভিশন
- ২৫ নভেম্বর ৬৮০৪৫/ ৬৮০৪৬ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার
- ২৫ ও ২৯ নভেম্বর ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভগা – আদ্রা মেমু প্যাসেঞ্জার
- ২৮ নভেম্বর ৬৮০৮৯/৬৮০৯০ মেদিনীপুর-আদ্রা-মেদিনীপুর মেমু
- ৩০ নভেম্বর ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা – বরাভূম – আদ্রা মেমু
চক্রধরপুর ডিভিশন
- ৬৮০৪৫/৬৮০৪৬ টাটানগর-রাউরকেল্লা-টাটানগর মেমু- ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।
- ৬৮১৩৩/৬৮১৩৪ টাটানগর-বাদামপাহাড়-টাটানগর মেমু- ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।
- ৬৮১৩৫/৬৮১৩৬ টাটানগর-বাদামপাহাড়-টাটানগর মেমু- ২৫ ও ২৬ নভেম্বর।
- ৬৮১২৯/৬৮১৩০ টাটানগর-বাদামপাহাড়-টাটানগর মেমু- ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।
- ৬৮০০৩/৬৮০০৪ টাটানগর-গুয়া-টাটানগর মেমু ২৫ ও ২৬ নভেম্বর।
- ৬৮০২৫/৬৮০২৬ চক্রধরপুর-রাউরকেল্লা-চক্রধরপুর মেমু ২৫ ও ২৬ নভেম্বর।
- ৬৮০২৯/৬৮০৩০ রাউরকেল্লা-ঝাড়সুগদা-রাউরকেল্লা মেমু ২৫, ২৬ ও ১৭ নভেম্বর।
- ৬৮০৩৩/৬৮০৩৪ ঝাড়সুগদা-সম্বলপুর-ঝাড়সুগদা মেমু ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।
- ৬৮১২৫/৬৮১২৬ টাটানগর-বারবিল-টাটানগর মেমু ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।
- ৬৮০৮৫/৬৮০৮৬ টাটানগর-বারকানা-টাটানগর মেমু ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।
- ৬৮১২৭/৬৮১২৮ চাকুলিয়া-টাটানগর-চাকুলিয়া মেমু ২৬ ও ২৭ নভেম্বর।
- ৬৮১৩৭ টাটানগর-চাইবাসা মেমু ২৪, ২৫ ও ২৬ নভেম্বর।
- ৬৮১৩৮ চাইবাসা-টাটানগর মেমু ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।
- ৫৮১৫১/৫৮১৫২ বীরমিত্রপুর-বরশুঁয়া-বীরমিত্রপুর প্যাসেঞ্জার ২৫ ও ২৬ নভেম্বর।
- ৫৮৬৫৯ হাতিয়া-রাউরকেল্লা প্যাসেঞ্জার ২৫ ও ২৬ নভেম্বর।
- ৫৮৬৬০ রাউরকেল্লা-হাতিয়া প্যাসেঞ্জার ২৬ ও ২৭ নভেম্বর।
- ৬৮০৩৫ টাটানগর-হাতিয়া মেমু ২৬ ও ২৭ নভেম্বর।
- ৬৮০৩৬ হাতিয়া-টাটানগর মেমু ২৫ ও ২৬ নভেম্বর।
- ৬৮০২৩/৬৮০২৪ ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু ২৫, ২৬ ও ২৭ নভেম্বর।
যাত্রাপথ সংক্ষিপ্ত যে সব ট্রেনের
আদ্রা ডিভিশনে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে-
- ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম এক্সপ্রেস আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বোকারো স্টিল সিটি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করবে। বোকারো স্টিল সিটি – ধানবাদ – বোকারো স্টিল সিটি অংশের পরিষেবা বাতিল থাকবে।
- সেইসঙ্গে ১৩৫০৩/১৩৫০৪ বর্ধমান-হাতিয়া মেমু এক্সপ্রেসও ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোমো পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।
- এছাড়াও, ৬৮০৫৬/৬৮০৬০ টাটা-আসানসোল-বরাভূম মেমু ২৫শে নভেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে, ফলস্বরূপ, আদ্রা-আসানসোল-আদ্রা রুটের পরিষেবা বাতিল করা হয়েছে।
- আসানসোল-পুরুলিয়া-আসানসোল রুটের ৬৩৫৯৪ এবং ৬৩৫৯৩ মেমু ট্রেন দুটি ৩০ নভেম্বর পর্যন্ত আদ্রা পর্যন্ত চলাচল করবে, আদ্রা-পুরুলিয়া-আদ্রা অংশে পরিষেবা বাতিল থাকবে।
কিছু ট্রেনের পরিবর্তিত সময়সূচি
রেল সূত্রে খবর, বিভিন্ন কাজের জন্য কয়েকটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাত্রীদের সুবিধার জন্য স্টেশনগুলিতে নিয়মিত ঘোষণা করা হবে৷ এই বিষয়ে সমস্ত বিভাগকে সতর্ক থেকে নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
- ৩০শে নভেম্বর ১৮১৮৪ বক্সার-টাটা এক্সপ্রেস,
- ২৯শে নভেম্বর ১৮০৬৩ হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস,
- ৩০শে নভেম্বর ১৮০৩৫ খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস এবং
- ২৫ ও ২৯শে নভেম্বর ৬৮০৮৮ ধানবাদ-বাঁকুড়া মেমু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
- একইসঙ্গে, ২৪, ২৭ ও ২৯শে নভেম্বর ১২৮০২ আনন্দবিহার-পুরী এক্সপ্রেস ট্রেনটি সিপিআর-আরজেবি সেকশনে নিয়ন্ত্রিত হতে পারে।