Choosing the HDFC FD Scheme for Senior Citizens: নিরাপদ বিনিয়োগ বলতে স্থায়ী আমানতকেই বোঝায়। মেয়াদ শেষে একটি নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। এখানে কষ্ট করে উপার্জিত অর্থও সুরক্ষিত থাকে। যদিও সম্প্রতি শেয়ার বাজার অথবা মিউচুয়াল ফান্ড জনপ্রিয়তা লাভ করেছে, তবুও গ্রাহকদের কাছে স্থায়ী আমানতের বিকল্প এখনও নেই।
HDFCর বিশেষ FD স্কিম
দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক, HDFC, ৩৫ মাসের জন্য একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে। এই স্কিমে সাধারণ গ্রাহকরা ৭.৩৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা এই স্কিমে ৭.৮৫ শতাংশ হারে সুদ পাবেন।
প্রসঙ্গত, ৩৫ মাস বলতে বোঝায় ২ বছর ১১ মাস। এই স্কিমে কেউ যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে তিনি কত টাকা ফেরত পাবেন ? হিসাব করে দেখা গিয়েছে যে, ৭.৩৫ শতাংশ সুদের হারে ৩৫ মাসে ২১,৩০৭ টাকা ফেরত পাওয়া যাবে। অর্থাৎ, বিনিয়োগকারী সুদ এবং মূলধনসহ মোট ১,২১,৩০৭ টাকা পাবেন।
প্রবীণ নাগরিকদের জন্য রিটার্ন (৩৫ মাসের এফডি)- Choosing the HDFC FD Scheme for Senior Citizens
যদি একজন প্রবীণ নাগরিক এই ৩৫ মাসের এফডি স্কিমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি বেশি লাভ পাবেন, কারণ এখানে সুদের হার বেশি থাকে। ৭.৮৫% সুদের হারে, তিনি ৩৫ মাসে ২২,৭৪৮ টাকা আয় করতে পারবেন। সুতরাং, তিনি সুদ এবং আসল মূলধন সহ সব মিলিয়ে মোট ১,২২,৭৪৮ টাকা পাবেন।
৫৫ মাসের স্পেশাল FDতে রিটার্ন
- HDFC ব্যাংক দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য ৫৫ মাসের বিশেষ FD অফার করে। এই স্কিমে, ব্যাংকটি সাধারণ গ্রাহকদের ৭.৪০% এবং প্রবীণ নাগরিকদের ৭.৯০% সুদ দেয়।
- যদি একজন সাধারণ গ্রাহক ৫,৫০,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি ৭.৪০% সুদে ২,১৯,৭৭৭ টাকা আয় করবেন। সুতরাং, মেয়াদপূর্তিতে তিনি মোট ৭,৬৯,৫৭৭ টাকা পাবেন।
- একজন প্রবীণ নাগরিক (Choosing the HDFC FD Scheme for Senior Citizens) বিনিয়োগের উপর বেশি মুনাফা পাবেন। বার্ষিক ৭.৯০% সুদের হারে, তিনি ২,৩৭,০৭৪ টাকা আয় করবেন। তার মানে, তিনি সুদ এবং আসলসহ মোট ৭,৮৭,০৭৪ টাকা লাভ করতে পারবেন।
স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী- কোনটি নির্বাচন করবেন?
ব্যাংক একটি নির্দিষ্ট সময় পর পর গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেয়। মেয়াদ শেষে গ্রাহক সুদ ও আসলসহ পুরো টাকা ফেরত পাবেন। যারা কম সময়ের জন্য বিনিয়োগ করতে চান, তারা ৩৫ মাসের ফিক্সড ডিপোজিট বেছে নিতে পারেন। আর যারা দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে চান, তারা ৫৫ মাসের এফডি স্কিম বেছে নিতে পারেন।