Thursday, June 4, 2026
Homeব্যবসাসময় শেষের আগে অনলাইনেই করুন GST পেমেন্ট, দেখুন পদ্ধতি

সময় শেষের আগে অনলাইনেই করুন GST পেমেন্ট, দেখুন পদ্ধতি

How to Pay GST Online and Never Miss a Deadline Again: গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ব্যবস্থার অধীনে বিভিন্ন নথিভুক্ত ব্যবসা এবং ব্যক্তিদের সরকারকে কর দিতে হয়। এই নিয়মকেই বলা হয় GST পেমেন্ট। ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) বিয়োগ করার পর, প্রদত্ত হারের উপর ভিত্তি করে এক্ষেত্রে টাকা দিতে হয়। এই কারণেই বিভিন্ন ব্যবসায়ীরা তাদের গ্রাহকদের কাছ থেকে জিএসটির নাম টাকা তোলে, এবং সেই টাকা সরকারের ঘরে জমা দেয়। বিক্রয়, ক্রয় এবং কর প্রদানের বিস্তারিত বিবরণ রাখতে GST রিটার্ন দাখিল করতেই হয়।

এমন সময় আপনিও যদি GST রিটার্ন দাখিল করতে চান, আমাদের প্রতিবেদন পড়ুন।

জিএসটি প্রদানের পদ্ধতিগুলি

পেমেন্ট পদ্ধতিকীভাবে পেমেন্ট করবেনব্যবহৃত মাধ্যম
অনলাইন পেমেন্ট (GST Portal)GST পোর্টালে লগ ইন করুন, চালান তৈরি করুন, কর খাত নির্বাচন করুন, তারপর পেমেন্ট করুন। নেট ব্যাংকিং, ক্রেডিট/ডেবিট কার্ড, NEFT/RTGS
ব্যাংক পেমেন্টGST পোর্টালে চালান তৈরি করুন, ব্যাংকে গিয়ে জমা দিন। নগদ, চেক, ডিমান্ড ড্রাফট
ওভার-দ্য-কাউন্টার (OTC)চালান তৈরি করুন, অনুমোদিত ব্যাংকে জমা দিন। নগদ, চেক, ডিমান্ড ড্রাফট
UPI পেমেন্টGST পোর্টালে UPI নির্বাচন করুন, এবার UPI অ্যাপে লেনদেন সম্পন্ন হবে। UPI (BHIM, Google Pay, PhonePe ইত্যাদি)

জিএসটি পেমেন্ট কীভাবে করবেন? How to Pay GST Online and Never Miss a Deadline Again

মোডধাপপদ্ধতি
অফলাইনে GST চালান পেমেন্ট1. GST পেমেন্ট চালান তৈরিGST পোর্টালে লগ ইন করে Services, তারপর Payments অপশনে গিয়ে Create Challan করে  প্রয়োজনীয় কর ও তথ্য দিন। এবার করুন Generate Challan।
2. চালান ডাউনলোড ও প্রিন্টচালানটি ডাউনলোড করে প্রিন্ট নিন এবং সব তথ্য ঠিক আছে কিনা পুনরায় দেখে নিন। 
3. ব্যাংকে যানGSTN অনুমোদিত যে কোনও ব্যাংকে যান।
4. ব্যাংকে চালান ও পেমেন্ট জমাচালান + নগদ/চেক/DD ব্যাংকে জমা দিলে ব্যাংক একটি স্ট্যাম্পযুক্ত স্বীকৃতি দেবে।
5. GST পেমেন্ট স্ট্যাটাস দেখে নিনGST পোর্টালে Services থেকে Payments অপশনে গিয়ে Track Payment Status অপশনে ক্লিক করলেই CIN নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করা যাবে।
অনলাইনে GST পেমেন্ট (লগ ইন ছাড়া)1. GST পোর্টালে যানhttps://www.gst.gov.in এ ভিজিট করুন।
2. Payments সেকশনে যানServices থেকে Payments নির্বাচন করুন।
3. Create Challan করুন এবার “Create Challan” অপশনে ক্লিক করুন।
4. GSTIN বা Temporary ID লাগবেGSTIN/Temp ID দিয়ে Proceed করুন।
5. চালানের কর-বিবরণ দিনCGST, SGST, IGST ইত্যাদি ট্যাক্স হেড পূরণ করতে হবে তারপর।
6. পেমেন্ট মোড বেছে নিনNet Banking / Debit–Credit Card / NEFT–RTGS / OTCর মধ্যে যে কোনও পেমেন্ট মোড বেছে নিন।
7. অনলাইন পেমেন্ট সম্পন্নসিকিউর পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট সফল হলে Challan Counterfoil জেনারেট হবে।
8. চালান কাউন্টারফয়েল ডাউনলোডপেমেন্ট প্রমাণ রাখার জন্য কাউন্টারফয়েল ডাউনলোড করুন।
9. পেমেন্ট স্ট্যাটাস ট্র্যাক করতে হবে প্রথমে Services অপশনে গিয়ে Payments থেকে Track Payment Statusএ যান। এবার CIN লিখে স্ট্যাটাস দেখতে পাবেন।

GST পরিশোধের শেষ তারিখ 

করদাতাদের ক্যাটাগরি অনুযায়ী, GST পরিশোধের নিয়ম রয়েছে:

করদাতাGST পরিশোধের শেষ তারিখ
রেগুলার ট্যাক্সপেয়ার পরবর্তী মাসের ২০তম দিন
কম্পোজিশন স্কিমতিন মাসের পরবর্তী মাসের ১৮তম দিন
নন রেসিডেন্ট ট্যাক্সপেয়ার পরবর্তী মাসের ১৩তম দিন
ইনপুট সার্ভিস ড্রিস্টিবিউটারপরবর্তী মাসের ১৩তম দিন
টিডিএস ডিডাক্টরপরবর্তী মাসের ১০ম দিন
টিসিএস কালেক্টরপরবর্তী মাসের ১০ম দিন

চালান তৈরির পর জিএসটি পেমেন্ট করার জন্য সঠিক সময়সীমা 

  • অফলাইন পেমেন্ট: চালান তৈরির তারিখ থেকে আপনার পেমেন্ট সম্পূর্ণ করার জন্য ১৫ দিন সময় পাবেন।
  • অনলাইন পেমেন্ট: চালান তৈরির সঙ্গে সঙ্গেই পেমেন্ট করতে হবে।

GST দিতে দেরি হলে কত টাকা সুদ দিতে হবে?

  • বার্ষিক ১৮% হারে সুদের হার প্রযোজ্য হবে যদি GST পরিশোধে বিলম্ব হয়।
  • বার্ষিক ২৪% সুদের হার প্রযোজ্য হবে যদি ইনপুট ট্যাক্স ক্রেডিট ভুলভাবে ব্যবহার করা হয়। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular