Thursday, June 4, 2026
Homeব্যবসাবেসরকারি কর্মীরা কখন কত টাকা পেনশন পাবেন? EPFO পেনশন নিয়ম জানুন

বেসরকারি কর্মীরা কখন কত টাকা পেনশন পাবেন? EPFO পেনশন নিয়ম জানুন

Check out the EPFO minimum pension increase 2025​: সরকারি কর্মীদের পাশাপাশি পেনশন পেতে পারেন বেসরকারি কর্মীরাও! ভাবতেও অবাক লাগলে এ কথা সত্য। বেসরকারি খাতে কর্মরতদের কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থার (EPFO) মাধ্যমে পেনশন দেওয়া হয়। 

বেসরকারি কর্মীরা কীভাবে পেনশন পেতে পারেন?

  1. কোনও বেসরকারি সংস্থায় কর্মরত হলে এবং আপনার PF কেটে নেওয়া হয়, তাহলে কর্মচারী পেনশন প্রকল্পের সদস্য হবেন ওই কর্মী।
  2. এরপর নিয়ম অনুসারে, ওই কর্মচারীর বয়স ৫৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে, তিনি যদি এর মধ্যেই ১০ বছর বা তার বেশি সময় ধরে চাকরি করে ফেলেন, তাহলে আর চিন্তা থাকবে না, পেনশন পাবেন। 
  3. প্রতি মাসে, কর্মচারীর PF অ্যাকাউন্ট থেকে পেনশন তহবিলে নির্দিষ্ট পরিমাণ জমা করা টাকাই পেনশন আকারে ব্যাংকে ঢুকবে। 

পেনশন কোন সূত্রে নির্ধারণ করা হয়?

EPS এর অধীনে পেনশন নির্ধারণ করার জন্য একটি বিশেষ সূত্র রয়েছে। সূত্রটি হল:

পেনশন = (পেনশনযোগ্য বেতন × পেনশনযোগ্য পরিষেবা) ÷ ৭০

  • এখানে, পেনশনযোগ্য বেতন বলতে কর্মচারীর গত ৬০ মাসের গড় মূল বেতন এবং মহার্ঘ্য ভাতা বোঝায়।
  • পেনশনযোগ্য পরিষেবা বলতে কর্মচারীর মোট চাকরির সময়কাল বোঝায়।

একজন বেসরকারি কর্মীর পেনশন কত টাকা? Check out the EPFO minimum pension increase 2025

সেই ২০১৪ সাল থেকে, EPS-95 এর অধীনে ন্যূনতম পেনশন হিসাবে প্রতি মাসে ১,০০০ টাকা দেওয়া হয়, আর সর্বোচ্চ ১৫,০০০ টাকা দেওয়া হয়। জানিয়ে রাখি, কোনও সদস্য যদি ৩৫ বছর চাকরি করেন, তাহলে প্রতি মাসে সর্বোচ্চ ৭,৫০০ টাকা পেনশন পেতে পারেন। এবার এই পেনশনের অংক বদলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। রিপোর্ট অনুসারে, সরকার EPS-এর অধীনে ন্যূনতম পেনশন প্রতি মাসে ২,৫০০ টাকা থেকে ৭,৫০০ টাকা করতে চলেছে। এবার থেকে নাকি বছরে দু’ বার আপডেট করা হবে পেনশনের টাকা। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular