Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গSIR প্রক্রিয়ায় কাদের নাম বাদ যাবে, স্পষ্ট জানাল নির্বাচন কমিশন

SIR প্রক্রিয়ায় কাদের নাম বাদ যাবে, স্পষ্ট জানাল নির্বাচন কমিশন

Find Out Whose Name Will Be Dropped from Bengal SIR: ভোটারদের মধ্যে ‘SIR’ প্রক্রিয়া নিয়ে যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তা দূর করতে নির্বাচন কমিশন সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, কীসের ভিত্তিতে ভোটার তালিকায় নাম থাকবে এবং কাদের নাম বাদ যেতে পারে।

কী জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক?

অরিন্দম নিয়োগী বলছেন, “প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে, SIR-এর পরে ভোটার লিস্টে কাদের নামগুলো থাকবে।” তিনি জানিয়েছেন, যাদের ২০২৫ সালের ভোটার লিস্টের হিসাবে বয়স ১৮ বছর হবে, যারা এখানকার পাকাপাকি বাসিন্দা, আর যারা ভারতের নাগরিক, তাদের নাম লিস্টে থাকবে। এই তিনটে জিনিস যাদের মধ্যে মিলবে, তাদের নামই ভোটার লিস্টে উঠবে।

যাদের মিলবে না, তাদের নাম বাদ দেওয়া হবে। তিনি আরও বুঝিয়ে বলছেন, যারা মারা গিয়েছেন, তাদের নাম বাদ যাবে। আবার যারা অন্য জায়গায় চলে গিয়েছেন, তাদের নাম আগের জায়গা থেকে কাটা যাবে, আর যেখানে এখন থাকছেন, সেখানে তাদের নাম তোলা হবে। আর সবথেকে জরুরি কথা হল, যাদের কাছে কোনও জরুরি নথি নেই, অথবা ভুল করে যাদের নাম ভোটার লিস্টে ঢুকে গিয়েছে, তাদের নামও লিস্ট থেকে বাদ দেওয়া হবে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কাদের নাম বাদ পড়তে পারে? (Find Out Whose Name Will Be Dropped from Bengal SIR)

  • ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে না
  • যারা ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে ব্যর্থ হবেন
  • ভোটার তালিকায় থাকা মৃত এবং বেআইনি ভোটার
  • যারা রাজ্যের বাইরে চলে গিয়েছেন কিন্তু দুটি এপিক নম্বরের ভোটার কার্ড রয়েছে
  • জালিয়াতি করে তালিকাভুক্ত হওয়া অবৈধ ভোটারদের নাম
  • অনুপ্রবেশকারী

সংসদ কমিশন-কে এই ক্ষমতা দিয়েছে, কমিশন আইন তৈরি করেনি। বাংলার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী স্পষ্টভাবে জানিয়েছেন। তিনি বলেন, কমিশন একটি কন্সটিটিউশনাল বডি। কাজ করার জন্য সহায়ক যে কোনও ধরনের অর্ডার কমিশন দিতে পারে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular