Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলদার্জিলিংয়েও তৈরি হবে রোপওয়ে! পর্যটকদের সুবিধার্থে নির্দেশ কেন্দ্রের

দার্জিলিংয়েও তৈরি হবে রোপওয়ে! পর্যটকদের সুবিধার্থে নির্দেশ কেন্দ্রের

Latest update on the Darjeeling ropeway project: বাঙালির টাইগার হিলের ধারক, পাহাড়ের রানী দার্জিলিং। সূর্যাস্ত থেকে সূর্যদয়, ভাইরাল হোপের সামনে দাঁড়িয়ে ছবি তোলা থেকে ম্যালে দাঁড়িয়ে কেনাকাটা করা, সবেতেই এক আলাদাই স্বাদ পেয়ে চলেছে বাঙালি। প্রেমিক দম্পতি থেকে বিবাহিত পরিবার, সকলেরই মন কেমনে ঠিকানা দার্জিলিং। এবার সেই দার্জিলিংয়েই তৈরি হতে চলেছে রোপওয়ে! 

দার্জিলিংয়েও তৈরি হবে রোপওয়ে। Latest update on the Darjeeling ropeway project

দার্জিলিংয়ে বাড়ছে পর্যটক সংখ্যা, জমছে পরিবহন, ভিড়ে ভিড় রাস্তাঘাট, পা ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না সিজনে। এমন সময় উপায় কী! যাত্রী সুবিধার্থে তাই এবার নতুন ভাবনা ভাবল কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকারের কাছে এল বড়সড় নির্দেশ। দার্জিলিংয়ে রোপওয়ে সংযোগ স্থাপনের জন্য সবটা বিস্তারে খতিয়ে দেখতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী অজয় ​​তামতা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তকে লেখা এক চিঠিতে জানিয়েছেন যে, রাজ্যকে রোপওয়ের সম্ভাব্যতা যাচাই করতে বলা হয়েছে।

জানা গিয়েছে, কেন্দ্র রাজ্য সরকারকে ঘুম-দার্জিলিং, দার্জিলিং-বিজনবাড়ি এবং ডেলো-কালিম্পংয়ের মধ্যে রোপওয়ে সংযোগ স্থাপন করা সম্ভব কিনা, তা যাচাই করার নির্দেশ দিয়েছে। জানিয়ে রাখি, বিস্তাই নিজেই ২০২৫ সালের ৩০ জুলাই সংসদে রোপওয়ের বিষয়টি উত্থাপন করেছিলেন। এবার তাঁর দাবিতেই সিলমোহর দিতে প্রস্তুত হচ্ছে কেন্দ্র।

দার্জিলিংয়ের জন্য একটি বিকল্প হাইওয়েও তৈরি করা হতে পারে 

৩০ জুলাই সংসদে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য একটি হাইওয়ে তৈরির দাবি রাখেন বিস্তা। সাংসদ বলেছিলেন যে NH110 বর্তমানে প্রতিদিন ১৫,০০০ এরও বেশি যানবাহন বহন করে। তাই বিশেষ করে ব্যস্ত পর্যটন মরসুমে যানজটের সৃষ্টি হয়। ওদিকে রোহিণী এবং পাঙ্কাবাড়ি রুট শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছে গেলেও উভয় রুটই কার্শিয়াং-এ NH110-এ যোগ দেয়। মুংপু এবং মিরিক হয়ে দার্জিলিং-এ যাওয়ার বিকল্প রুটগুলি ঘুম-এ এসে NH110-এ ধরে, ফলে যানজট সামলানো দায় হয়ে পড়ে। তাই আরও একটি হাইওয়ে তৈরির বিষয়টিও আমলে নিয়েছে কেন্দ্র। বিস্তা জানাচ্ছেন, এনএইচআইডিসিএল ইতিমধ্যেই নতুন হাইওয়ে তৈরির বিষয়ে DPR ও সমীক্ষা করা শুরু করেছে। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular