Discover the Atal Pension Yojana scheme details: দেশে বেশ কয়েকটি প্রকল্প রয়েছে যা আর্থিক সহায়তা প্রদান করে। সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়। একইভাবে, সুবিধাভোগীদের আরও নানান উপায়ে সহায়তা করা হয়। এমনই একটি প্রকল্প হল অটল পেনশন যোজনা।
এই প্রকল্পে অতি সামান্য বিস্কুটের দামও বিনিয়োগ করলে, আপনি ৬০ বছর বয়সের পরে ১০০০ থেকে ৫০০০ পর্যন্ত মাসিক পেনশন পেতে পারেন। আপনি কি এই সুবিধার জন্য যোগ্য হবেন? চলুন বিস্তারিত জেনে নিই।
মাসিক ৫০০০ টাকা কীভাবে পাবেন?
একজন ১৮ বছর বয়সী যিনি প্রতি মাসে ২১০ টাকা বিনিয়োগ করেন, তিনি ৬০ বছর বয়সের পরে ৫,০০০ টাকা করে মাসিক পেনশন পাবেন।
একজন ৩০ বছর বয়সীকে ৫,০০০ পেনশন পেতে প্রতি মাসে হিসাব মতো ৫৭৭ টাকা করে বিনিয়োগ করতে হবে।
আর আপনি যদি ১০০০ টাকা পেলেই সন্তুষ্ট থাকেন, তাহলে আরও কম বিনিয়োগ করলেই হবে। এর জন্য ব্যাংকের সঙ্গে পরামর্শ করুন।
অনলাইনে কীভাবে আবেদন করবেন? Discover the Atal Pension Yojana scheme details
ভারতীয় নাগরিকরা ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে অনলাইনেও আবেদন করতে পারবেন:
- আপনার ব্যাংক ওয়েবসাইট অথবা মোবাইল ব্যাংকিং অ্যাপে যান।
- স্কিম এনরোলমেন্ট বিভাগে ক্লিক করুন।
- লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- ‘সোশ্যাল সিকিউরিটি স্কিম’ অথবা ‘Atal Pension Yojana’ সার্চ করুন।
- আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিন।
- মাসিক টাকা অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিটের জন্য সম্মতি দিন।
- আপনার আবেদন বিস্তারিত পর্যালোচনা করার পর ফর্মটি জমা দিন।
অফলাইনে আবেদন করতে হলে ব্যাংকে যেতে হবে। সংশ্লিষ্ট অফিসারের সঙ্গে কথা বলে, একটি পেনশন প্ল্যান বেছে নিতে হবে। এর পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি প্ল্যানের সঙ্গে লিঙ্ক করা হবে। তা থেকেই প্রতি মাসে পেনশন প্রিমিয়াম কাটা হবে।
পেনশন স্কিমে কারা বিনিয়োগ করতে পারে
করদাতা নন এমন ব্যক্তিরা যেমন বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রের কর্মী এবং গ্রামীণ এলাকার মানুষজন এই পেনশন স্কিমের সুবিধা পাবেন। আবার যাদের কর্মচারী ভবিষ্যনিধি তহবিল (EPF) এর মতো অফিফিশিয়াল অবসর স্কিমের সুযোগ নেই, তাঁরাও সমান ভাবে এর সুবিধা নিতে পারবেন।