Explore the hotel management courses after 12th: হোটেল ম্যানেজমেন্ট কোর্স করতে চান! স্বপ্ন পূরণের জন্য ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট (BHM), মাস্টার অফ হোটেল ম্যানেজমেন্ট (MHM) এবং হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা কোর্স করতে পারেন শিক্ষার্থীরা। কলকাতায় হোটেল ম্যানেজমেন্ট কোর্স করতে হলে বছরে ১ থেকে ৪ লক্ষ টাকা খরচ হতে পারে। প্রায় ১-৪ বছর ধরে এই কোর্স করানো হয়। সবই নির্ভর করে কোর্স এবং কলেজের ধরনের উপর। তাহলে চলুন (Explore the hotel management courses after 12th) বিস্তারিত জেনে রাখি।
কলকাতার সেরা হোটেল ম্যানেজমেন্ট কলেজ
| কলেজের নাম | কোর্স | কোর্স ফি |
|---|---|---|
| BNG Hotel Management | After 10th Diploma | ২২,৫০০ টাকা |
| UG | ৪৫,০০০ টাকা | |
| PG | ১,৮০,০০০ টাকা | |
| Maulana Abul Kalam Azad University of Technology, Kolkata | BHM | ৬,৮৭,০০০ টাকা |
| BHMTT | ১,৯৬,০০০ টাকা | |
| MHMTT | ২,১৩,০০০ টাকা | |
| BHMCT | ৪,৩৮,০০০ টাকা | |
| Amity University, Kolkata | BHM | ৪,৩২,০০০ টাকা |
| Neotia University | BHM | ২,৮৮,০০০ টাকা |
| University of Engineering and Management (UEM) | BHM | ৩,১০,০০০ টাকা |
| BHM | ৩,১০,০০০ টাকা | |
| JIS University | BHM | ২,৪০,০০০ টাকা |
| Pailan College of Management and Technology | MBA (HM) | ২,৬৬,০০০ টাকা |
| IIAS Professional Academy | Diploma (HM) | ৮০,৩০০ টাকা |
কলকাতায় সার্টিফিকেট হোটেল ম্যানেজমেন্ট কোর্স ও ডিপ্লোমা। Explore the hotel management courses after 12th
যাদের জরুরিভাবে চাকরির প্রয়োজন তারা ৭০-৮০ হাজার টাকা খরচ করে ৩ লক্ষ টাকা বার্ষিক বেতনের চাকরির পাওয়ার জন্য সার্টিফিকেট কোর্স করতে পারেন। আবার আর একটু বেশি খরচ করে ডিপ্লোমাও করা যেতে পারে।
| সার্টিফিকেট কোর্স | ডিপ্লোমা |
|---|---|
| Elitte Hotel School (The Hospitality Institute), Kolkata- ২৫,০০০ টাকা | BNG Hotel Management, Kolkata- ৪৫,০০০ টাকা |
| The Institute of Education & Management, Kolkata- ৬০,০০০ টাকা | Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition, Kolkata- ৬৬,০০০ টাকা |
| Worldwide Management Studies, Kolkata- ২,৭৫,০০০ টাকা | Delpiero School of Management, Kolkata- ৯৮,০০০ টাকা |
| SSIT College of Management and Allied Health Science, Kolkata- ৮০,০০০ টাকা | JIS University, Kolkata- ১,৪৫,০০০ টাকা |
হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে কত টাকা বেতন পাওয়া যায়?
বার্ষিক ₹২.৫ লক্ষ – ₹৫ লক্ষ টাকা থেকে বেতন শুরু হতে পারে। অভিজ্ঞ পেশাদারদের জন্য বার্ষিক ₹১৫ লক্ষ – ₹২৫ লক্ষ টাকা বরাদ্দ হয়। একজন হোটেল ম্যানেজারের বেতন ৩.৭৫ লক্ষ থেকে শুরু আর হাউসকিপিং সুপারভাইজারের বেতন প্রায় ₹৩ লক্ষ টাকা বার্ষিক। এবার তাজ, ম্যারিয়ট, হায়াত, ওবেরয়, আইটিসি, লেমন ট্রি, লীলা গ্রুপের মতো শীর্ষ হোটেল চেইনে চাকরি পেলে বেতন আরও বেশি হতে পারে।