Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গমেট্রোর গ্রিন লাইনের আজ রাতের সময়সূচি জেনে নিন

মেট্রোর গ্রিন লাইনের আজ রাতের সময়সূচি জেনে নিন

Green Line Metro Route Kolkata Last Services: কলকাতা মেট্রো রেলওয়ের তরফ থেকে সোমবার জানানো হয়েছে যে গ্রিন লাইনের রক্ষণাবেক্ষণের জন্য ১১ই নভেম্বর (মঙ্গলবার) হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর V রুটের শেষ ট্রেনগুলোর সময়সূচি পরিবর্তন করা হবে।

মেট্রো রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-

  • হাওড়া ময়দান থেকে শেষ ট্রেনটি রাত ৯টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত ৮টা ৪৫ মিনিটে সল্টলেক সেক্টর V-এর দিকে যাত্রা করবে।
  • অন্যদিকে, সল্টলেক সেক্টর V থেকে শেষ ট্রেনটি রাত ৯টা ৪৭ মিনিটের পরিবর্তে রাত ৮টা ৪৬ মিনিটে হাওড়া ময়দানের দিকে যাত্রা করবে।

প্রসঙ্গত, রবিবারেও গ্রিন লাইনে এই ধরণের সময়সূচির পরিবর্তন করা হয়েছিল।

উল্লেখ্য, এই করিডোরে স্বাভাবিক পরিষেবা ১২ নভেম্বর (বুধবার) থেকে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular