Thursday, June 4, 2026
Homeব্যবসাভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন কীভাবে

ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন কীভাবে

Check out how to apply for Voter ID card online now: গণতন্ত্রে অংশগ্রহণ দেশের প্রত্যেক নাগরিকের অধিকার। ভোটাধিকার প্রয়োগ করা তাই অত্যন্ত জরুরি। এই অধিকার প্রয়োগ, তখনই সম্ভব যখন, আপনার কাছে ভোটার আইডি কার্ড থাকবে, আর এই ভোটার আইডি কার্ড আপনি কীভাবে পাবেন? অনলাইনেই এই কার্ডের জন্য আবেদন করা যায়। কীভাবে? আজ জেনে নেব এই প্রতিবেদনে। 

কারা পেতে পারেন ভোটার আইডি?

  • আবেদনকারী ব্যক্তিকে ভারতের নাগরিক হতে হবে।
  • আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

ভোটার কার্ডের জন্য অনলাইন কীভাবে আবেদন করবেন? Check out how to apply for Voter ID card online now

আগে নিম্নলিখিত নথি হাতের কাছে রাখুন:

  • আধার কার্ড
  • স্থায়ী বসবাসের সার্টিফিকেট
  • প্যান কার্ড
  • পাসপোর্ট ছবি 
  • বার্থ সার্টিফিকেট 
  • পাসপোর্ট সাইজের ছবি (রঙিন)
  • মোবাইল নম্বর

এবার শুরু করুন আবেদন:

  • প্রথমে https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে যান।
  • Elctors বিভাগে গিয়ে, আপনার মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করুন।
  • যদি না হয়, তাহলে সাইন আপ করে এবং তারপর লগ ইন করে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
  • এবার Fill Form 6 এ ক্লিক করে, আপনার রাজ্য, জেলা, বিধানসভা নির্বাচনী এলাকা এবং অন্যান্য বিবরণ যেমন নাম, পিতা/স্বামী/স্ত্রীর নাম, আধার নম্বর, ঠিকানা সম্পর্কে লিখুন।
  • তারপর আবেদনের জন্য প্রয়োজনীয় নথি আপলোড করুন। 
  • আরও একবার ক্যাপচা কোডটি দিয়ে, সব তথ্য প্রিভিউ করে সাবমিট করুন।

মনে রাখবেন, ফর্মটি জমা দেওয়ার পরে, আপনি একটি রেফারেন্স নম্বর পাবেন। এই নম্বরটি আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে সাহায্য করবে। আর যদি আপনার ভোটার আইডি কার্ড হারিয়ে যায়, তাহলে আপনি সহজেই অনলাইনে আরও একটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

ভোটার কার্ড থাকলে কী কী সুবিধা পাবেন?

ভোটার আইডি কার্ড পাওয়ার মাধ্যমে, আপনি ভোট দিতে পারবেন। আপনার ভোটার আইডি কার্ড ব্যবহার করে অন্যান্য সরকারি নথি তৈরি করতে পারবেন।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular