How to Apply to Amrit Vrishti SBI and Benefits: পেনশনভোগী হলে অতিরিক্ত সুদ, সাধারণ নাগরিকদের জন্যও ভালো অফার, মাত্র ৪৪৪ দিনের স্বল্প মেয়াদেই উচ্চ রিটার্ন অফার করছে স্টেট ব্যাংকের অমৃত বৃষ্টি প্রকল্প। নিরাপদ, স্বল্পমেয়াদী বিনিয়োগ করতে চাইলে এই প্ল্যানের বিকল্প নেই।
স্টেট ব্যাংকের অমৃত বৃষ্টি প্রকল্পের হাইলাইটস
| বিষয় | বিবরণ |
| প্রকল্পের নাম | অমৃত বর্ষা এফডি স্কিম |
| ঋণ সুবিধা | উপলব্ধ |
| এফডি মেয়াদ | ৪৪৪ দিন |
| ১. প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ২. ৮০ বছর এবং তার বেশি বয়সী | ১. ৭.৩৫% ২. ৭.৪৫% |
| সাধারণ নাগরিকদের জন্য সুদের হার | ৭.২৫% |
| সুদ প্রদান নিয়ম | ১. মেয়াদী আমানতের জন্য মাসিক, ত্রৈমাসিক বা বছরে দুইবার ২. বিশেষ মেয়াদী আমানতের জন্য মেয়াদপূর্তির পর |
| আবেদনের শেষ তারিখ | ওপেন প্ল্যান |
| কী উপকার করে | বয়স্কদের নিরাপদ এবং লাভজনক এফডি বিকল্প প্রদান করা |
| অকাল প্রত্যাহার | ১. ৫ লক্ষ টাকা পর্যন্ত ০.৫০% জরিমানা। ২. ৫ লক্ষ টাকার উপরে কিন্তু ৩ কোটি টাকার কম আমানতের জন্য ১% জরিমানা। কর্মী এবং এসবিআই পেনশনভোগীদের জমার জন্য কোনও অকাল জরিমানা নেই |
| ১. সর্বনিম্ন জমা ২. সর্বোচ্চ সীমা | ১. ₹১,০০০ ২. ₹৩ কোটির কম |
এসবিআই অমৃত বৃষ্টি প্রকল্পে কীভাবে বিনিয়োগ করবেন? How to Apply to Amrit Vrishti SBI and Benefits
SBI অমৃত বৃষ্টি স্কিমে কীভাবে বিনিয়োগ করবেন তার বিস্তারিত রইল নিম্নলিখিত:
YONO অ্যাপের মাধ্যমে
- YONO SBI অ্যাপটি ডাউনলোড করে লগ ইন করুন।
- Deposit এ গিয়ে ‘Fixed Deposit’ বিকল্পটি নির্বাচন করুন।
- ‘Open Fixed Deposits’ বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য লিখে ‘Next’-এ ক্লিক করুন।
- টাকা জমার মেয়াদ ‘৪৪৪’ দিন রাখতে হবে।
- এরপর বিনিয়োগের আবেদন ভালো করে দেখে নিয়ে Submit করুন।
ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে
- SBI netbankingএ লগ ইন করে ‘Deposit and Investment’ ট্যাবে ক্লিক করে ‘Fixed Deposit’ করুন।
- জমা অ্যাকাউন্টের ধরণ নির্বাচন করে ‘Continue’ এ ক্লিক করুন।
- যে অ্যাকাউন্ট থেকে FD অ্যাকাউন্টে টাকা ডেবিট করতে হবে তা বেছে নিয়ে FD-এর মূল মূল্য লিখুন।
- মেয়াদী আমানতের বিকল্পগুলি বেছে নিয়ে, দিনের সংখ্যার নীচে ‘444’ লিখুন, তারপর ‘Submit করুন।
অনালাইনে যদি বিনিয়োগ না করতে চান, নিকটতম এসবিআই শাখায় গিয়ে কর্মকর্তাদের কাছ থেকে এফডি খোলার ফর্মে বিস্তারিত লিখুন। তারপর সেই ফর্ম কর্মকর্তাদের কাছে জমা দিন। এরপর কী করতে হবে, কর্মকর্তারাই জানিয়ে দেবেন।