Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলউইন্ডোজ ১০ থেকে সোজা উইন্ডোজ ১১এ আপগ্রেড, সঙ্গে AI সুবিধাও

উইন্ডোজ ১০ থেকে সোজা উইন্ডোজ ১১এ আপগ্রেড, সঙ্গে AI সুবিধাও

Discover how to Windows 10 to Windows 11 upgrade: আরও শক্তিশালী হয়ে উঠবে কম্পিউটার! উইন্ডোজ ১০ এখন সরাসরি উইন্ডোজ ১১এ আপগ্রেড হয়ে যাচ্ছে, সঙ্গে মিলছে একাধিক ফিচার| AI সুবিধা সহ এমন কিছু সুবিধা মিলছে, যা ব্যবহারকারীদের জন্য অনেকে উপকারি হতে পারে, আবার কিছু কিছু সমস্যাও ডেকে আনতে পারে। চলুন জানি বিস্তারিত। 

আপনাদের জানিয়ে রাখি, যদি আপনি এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট (ESU) বেছে নেওয়ার পরিবর্তে আপগ্রেড করতে চান, তাহলে Windows 10 এখন সরাসরি Windows 11 25H2 ইনস্টল করে।

আসলে, ১৪ অক্টোবর উইন্ডোজ ১০ সাপোর্ট শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনি যদি এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট (ESU) বেছে নেন তবে এটি এখনও সাপোর্ট করবে। মনে রাখবেন, ব্যবহারকারী  ‘ডাউনলোড এবং ইনস্টল’ নির্বাচন করলে, তবেই Windows Windows 11 2025 আপডেট ডাউনলোড করা শুরু করবে।

কীভাবে নিজে থেকে আপনার কম্পিউটারকে Windows 11 এ আপগ্রেড করবেন? Discover how to Windows 10 to Windows 11 upgrade

  • প্রথমে, আপনার ডিভাইসে, Start > Settings > Update & Security > Windows Update নির্বাচন করুন। 
  • এখানে Windows Update শর্টকাটটিও ট্যাপ করে Check for updates বোতামে ক্লিক করুন। 
  • এরপর Windows 11 ইনস্টলেশনের জন্য প্রস্তুত করতে ডাউনলোড এবং ইনস্টল বাটনে ক্লিক করুন। 
  • এরপর, ইউজার সফটওয়্যার লাইসেন্স-র জায়গায় প্রম্পট দেখতে পাবেন। এখানে Accept এ ক্লিক করে Install এ ক্লিক করুন। 
  • উইন্ডোজ আপডেট পেজ অটোমেটিক রিফ্রেশ হয়ে স্ক্রিনে উইন্ডোজ ১১ আপগ্রেড হতে দেখতে পাবেন। 
  • উইন্ডোজ ১১ ডাউনলোড সম্পূর্ণ হওয়ার পর, ব্যবহারকারীকে তার ডিভাইসটি পুনরায় চালু করতে হবে।
  • উইন্ডোজ ১১ ইনস্টলেশন সম্পূর্ণ হওয়ার আগে ডিভাইসটি বেশ কয়েকবার রিস্টার্ট হতে পারে। 

কী কী সুবিধা হতে পারে?

১. স্টার্ট মেনু আরও প্রাইভেট  এবং কাস্টমাইজ করা যাবে

স্টার্ট মেনু এখন আর কেবল অ্যাপ না দেখিয়ে, ক্লাসিক গ্রিড ব্যবহার করে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই মেনু কাস্টমাইজ করতে পারেন। আবার স্টার্ট মেনুর ঠিক পাশেই একটি নতুন ফোন লিংক প্যানেলে ফোনের নোটিফিকেশন এবং ছবি সরাসরি অ্যাক্সেস করা যাবে। 

2. ব্যাটারি সিস্টেম 

এখন, ল্যাপটপের ব্যাটারি আইকনটি পার্সেন্টেজ দেখানোর পাশাপাশি রঙের কোডগুলির মাধ্যমে ব্যাটারির স্ট্যাটাস দেখাবে। যেমন চার্জিংয়ের জন্য সবুজ, ব্যাটারি সেভারের জন্য হলুদ এবং কম ব্যাটারির জন্য লাল। 

৩. রাইট-ক্লিক করে ছবি এডিট 

ফাইল এক্সপ্লোরারে রাইট-ক্লিক করলে এখন AI-ভিত্তিক এডিট টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড ব্লার করা, কোনও কিছু মুছে ফেলা অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। 

৪. ফটোস অ্যাপ এখন মোবাইল ফোনের মতোই 

উইন্ডোজ ১১-এর ফটো অ্যাপ এখন মোবাইল ফটো এডিটিং অ্যাপের মতোই কাজ করবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, কালার এডিট, অথবা ব্লার সবকিছুই AI ব্যবহার করে করা যাবে। 

৫. প্রাইভেসি কন্ট্রোল 

এখন আপনি দেখতে পারবেন কোন অ্যাপগুলি AI মডেল বা ডিভাইস সেন্সর ব্যবহার করেছে। প্রয়োজনে আপনি তাদের অ্যাক্সেস সরিয়ে নিতে পারেন। Windows Hello লগইন ইন্টারফেসটিও এখন আরও দ্রুততর। 

৬. সিস্টেমটি নিজেই মেরামত করবে

কুইক মেশিন রিকভারি ফিচার এখন উইন্ডোজকে নিজেকে মেরামত করতে দেবে।  সিস্টেম ক্র্যাশ হলে বা নীল পর্দা দেখা দিলে, উইন্ডোজ অটোমেটিক রিকভারি মোডে গিয়ে ঠিক হয়ে ফিরব। 

৭.  ডিভাইস সুরক্ষিত থাকবে

বলা হচ্ছে, আজকাল সাইবার ক্রাইমের যুগে ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে সুরক্ষা দেবে উইন্ডোজ ১১। 

কী কী অসুবিধা হতে পারে?

Windows 11 এর নতুন ভার্সনে আপডেট করার পর, অনেক কম্পিউটারে ক্রমাগত লগ ইন করতে বলা হচ্ছে অথবা “Login attempt failed/Login failed/Your credentials are not working,”এর মতো ত্রুটি মেসেজ দেখতে পাওয়া যাচ্ছে, যা নেটওয়ার্ক রিসোর্সে অ্যাক্সেসকে বাধাগ্রস্ত করছে।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular