Build Your Wealth Safely with LIC Nivesh Plus: মাত্র একবার প্রিমিয়াম দিতে পারলেই বাজিমাত। মেয়াদ শেষে আপনাকে মোটা টাকা অফার করবে লাইফ ইন্স্যুয়ারেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই পলিসির নাম LIC Nibesh Plus Plan, এর “সিঙ্গেল প্রিমিয়াম” পলিসি মাসিক বা বাৎসরিক প্রিমিয়াম নেয় না। এই পলিসির অধীনে আপনার প্রিমিয়াম থেকে কিছু অংশ ইনভেস্টমেন্ট ফান্ডেও যাবে। মনে রাখবেন, পলিসি চলাকালীন ইনভেস্টমেন্ট রিটার্ন বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে।
এলআইসি নিবেশ প্ল্যানে বিনিয়োগের বিস্তারিত
- ২৫ বছর পর্যন্ত প্রবেশের বয়সের জন্য, পলিসির মেয়াদ হবে ১০-২৫ বছর
- ২৬-৩০ বছর বয়সীদের জন্য, পলিসির মেয়াদ হবে ১০-২০ বছর
- ৩১-৩৫ বছর বয়সীদের জন্য, পলিসির মেয়াদ হবে ১০ বছর
এই প্ল্যানে বিনিয়োগ করে আপনি কী কী সুবিধা পেতে পারেন?
- আপনি আপনার প্রিমিয়াম থেকে ইনভেস্ট করতে পারবেন ৪ ধরনের ফান্ডে — যেমন: Growth Fund, Balanced Fund, Secured Fund, Bond Fund। কতটা রিস্ক আপনি নিতে পারবেন, তার উপর ভিত্তি করে ফান্ড বেছে নিতে পারবেন।
- নিয়ম মেনে এক ধরনের ফান্ড থেকে অন্য ধরনের ফান্ডে বদল করা যাবে।
- পলিসি শুরু হওয়ার পর কয়েক বছর পর পার্শিয়াল (আংশিক) উত্তোলন করা যাবে। খুব সম্ভবত ৫ বছর পর থেকে এই সুবিধা পাবেন।
- মৃত্যুর সময় নমিনিকে বেসিক সুম অ্যাসোর্ড অথবা ফান্ড ভ্যালু যেটা বেশি হবে, সেটাই দেওয়া হতে পারে।
- মেয়াদ শেষে আপনার ইনভেস্ট হওয়া ইউনিট‐ফান্ড ভ্যালু ফিরিয়ে দেওয়া হবে।
- নির্দিষ্ট সময় পর আপনার ইনভেস্টমেন্টে কিছু অতিরিক্ত টাকা যুক্ত হবে, যাকে বলা যায় “গ্যারান্টিড অ্যাডিশন”, এটি বাজার-রিটার্নের উপর নির্ভরশীল নয়।
- এই পলিসির অধীনে ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজমেন্ট চার্জ, সুইচিং চার্জ (ফান্ড বদলালে), পার্শিয়াল উত্তোলনের চার্জ, কাটা হতে পারে।
- ইনভেস্টমেন্ট রিটার্ন বাজার-উপরে নির্ভরশীল। তাই যদি বাজার ভালো না যায়, রিটার্ন কম হতে পারে।
এলআইসি নিবেশ প্ল্যান কিনবেন কীভাবে?
অনলাইন পদ্ধতি:
- LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে “Buy A New Policy” ট্যাবে ক্লিক করুন।
- এটি আপনাকে LIC-এর সেল পেজে পাঠালে “ULIP” ট্যাবে ক্লিক করলে LIC এর Nivesh Plus প্ল্যানের বিকল্পটি পাবেন।
- এবার এটি অনলাইনে কিনে নেওয়ার জন্য কোভিড তথ্য দিয়ে Continue-এ এ ক্লিক করুন।
- নিজের যোগাযোগের বিবরণ, যেমন নাম, বয়স, মোবাইল নম্বর, ইমেল সহ সমস্ত প্রয়োজনীয় বিবরণ দিয়ে, ক্যাপচা কোড লিখে Continue করুন।
- এখন আপনার অ্যাক্সেস আইডি স্ক্রিনে দেখালে, রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTPটি প্রবেশ করিয়ে Continue করুন।
- আপনার সমস্ত নথির স্ক্যান করা কপি আপলোড করে পেমেন্টের দিকটা বুঝে নিন।
অফলাইন পদ্ধতি:
- এই প্ল্যানটি অফলাইনে কিনতে হলে কোম্পানির কাস্টমার কেয়ার নম্বরে কল করতে পারেন।
- LIC-এর নিকটবর্তী শাখা অফিসে যেতে পারেন। তারাই আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেবেন।
এলআইসি নিবেশ প্ল্যানে কি বিনিয়োগ করা উচিত?
দেখুন একবার প্রিমিয়াম দিয়ে দীর্ঘ মেয়াদে টাকা তোলার সুবিধা কে না চায়। এর তো সুইচিং সুবিধার কারণে বাজারের রিস্ক অনুযায়ীও ইনভেস্টমেন্ট করতে পারবেন। পলিসির মেয়াদ শেষেও লক্ষ্মীলাভ হতে পারে। তবে মনে রাখবেন, আপনি যদি খুব দ্রুত টাকা ফেরত চান বা বড় রিস্ক নিতে না চান, তাহলে এই পলিসি হয়ত উপযুক্ত নাও হতে পারে। যাই করবেন বাজার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করলে ভালো হয়।