India Deep Tech Alliance expands with Nvidia: ভারত ‘AI কারখানা’ হয়ে উঠবে! গ্লোবাল AI খাতে ভারতের বিরাট অগ্রগতি। দেশের ডিপ টেক অ্যালায়েন্সে এবার যোগ দিল আমেরিকান কোম্পানিও। প্রতিশ্রুতি মিলল ৮৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের। সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক দিক থেকে আগেই এগিয়ে ছিল ভারত, এবার প্রযুক্তি খাতেই উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে ওঠার পালা।
AI খাতে ভারতের হাত ধরল Nvidia। India Deep Tech Alliance expands with Nvidia
বিশ্বের বৃহত্তম চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়া ভারতের AI প্রযুক্তিতে মনোযোগ দেখিয়েছে। ২ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ₹১৬,৮০০ কোটি মূল্যের ইন্ডিয়া ডিপ টেক অ্যালায়েন্স (IDTA) এর পার্টনার ফাউন্ডার অর্থাৎ সদস্য হিসেবে যোগ দিয়েছে কোম্পনিটি। এ
এআই, সেমিকন্ডাক্টর, রোবোটিক্স এবং বায়োটেক সহ ডিপ টেক স্টার্টআপগুলিকে সাপোর্ট করাই হবে এদের কাজ। ভারতের ডিপ টেক ইকোসিস্টেম দ্রুত বৃদ্ধিতে সহায়তা করার জন্য এনভিডিয়া স্টার্টআপ কোম্পানিগুলিকে ট্রেনিং দেবে, প্রযুক্তিগত খাতে অগ্রগতির বুদ্ধি দিবে এবং ডেভেলপার হিসাবে সহায়তা করবে বলে জানা গিয়েছে।
আপনাদের জানিয়ে রাখি, IDTA-এর নতুন বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে কোয়ালকম ভেঞ্চারস, অ্যাক্টিভেট এআই, ইনফোএজ ভেঞ্চারস, চিরেট ভেঞ্চারস এবং কালারি ক্যাপিটাল। এ প্রসঙ্গে, ইনফোএজ-এর প্রতিষ্ঠাতা সঞ্জীব ভিকচান্দানি বলেন, AI এবং ডিপ টেকের জন্য ভারতের সোনালী মুহূর্ত আগত। প্রতিভা, চাহিদা এবং নীতি সবকিছুই একযোগে আগামী বছরগুলিতে অনেক স্টার্টআপ সফল ব্যবসায়িক মডেলে রূপান্তরিত হওয়ার আশা করা যেতে পারে।
প্রসঙ্গত, ২০২৫ সালের সেপ্টেম্বরে সেমিকন ইন্ডিয়া ইভেন্টের সময় ইন্ডিয়া ডিপ টেক অ্যালায়েন্স লঞ্চ করা হয়। সেই সময়ে ১ বিলিয়ন ডলারের প্রাথমিক মূলধন প্রতিশ্রুতি দিয়ে এই উদ্যোগের ঘোষণা করা হয়। এখন সেই উদ্যোগ আকাশ ছুঁচ্ছে। কারণ ভারতের ডিপ টেক স্টার্টআপ ইকোসিস্টেমকে উৎসাহিত করার জন্য এনভিডিয়া কর্প এবং কোয়ালকম ভেঞ্চারের মতো বিশ্বব্যাপী চিপ নির্মাতারা এর হাত ধরেছেন।