How to close SBI fixed deposit online by Netbanking: নেট ব্যাংকিং এবং ‘ইয়োনো’ মোবাইল অ্যাপ, দুইভাবেই স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন। বন্ধ করার পর টাকা যথারীতি আপনার ব্যাংকেই জমা হবে। লেনদেন সফল হওয়ার পরে একটি তাৎক্ষণিক কনফার্মেশন মেসেজও আসতে পারে।
Yono App: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফিক্সড ডিপোজিট কীভাবে বন্ধ করবেন
- ধাপ ১: ইয়োনো এসবিআই অ্যাপে লগইন করুন।
- ধাপ ২: ‘Deposit’ মেনুতে ট্যাপ করুন
- ধাপ ৩: ‘ফিক্সড ডিপোজিট’-এ ক্লিক করুন
- ধাপ ৪: যে FD অ্যাকাউন্টটি বন্ধ করতে চান তাতে ক্লিক করুন।
- ধাপ ৫: জমা টাকার পরিমাণ আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হবে।
নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে এসবিআই এফডি কীভাবে বন্ধ করবেন। How to close SBI fixed deposit online by Netbanking
ধাপ ১: এসবিআই নেট ব্যাংকিংয়ে লগইন করুন।(onlinesbi.sbi)
ধাপ ২: ‘Deposit and Ivestment’ ট্যাবে ফিক্সড ডিপোজিট (e-TDR/e-STDR) এ ক্লিক করুন।
ধাপ ৩: যে ধরণের ফিক্সড ডিপোজিট বন্ধ করতে চান তার উপর ক্লিক করে ‘Proceed’এ ট্যাপ করুন।
ধাপ ৪: ‘Close A/c prematurely’ এ ক্লিক করুন।
ধাপ ৫: আপনি যে FD অ্যাকাউন্ট নম্বরটি বন্ধ করতে চান তার উপর ক্লিক করুন।
ধাপ ৬: মেয়াদপূর্তির অর্থ অটোমেটিক সংশ্লিষ্ট ডেবিট অ্যাকাউন্টে চলে যাবে।
SBI FD বন্ধ করার আগে মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি
- এফডি অ্যাকাউন্ট খোলার আগে, সময়ের আগে তা বন্ধ করা বা টাকা তুলে নেওয়ার ক্ষেত্রে, শর্তাবলী দেখে নিন।
- সকাল ৮:০০ টা থেকে রাত ৮:০০ টার মধ্যে FD তাৎক্ষণিকভাবে বন্ধ করা যেতে পারে।
- এই সময়ের পরে অনুরোধ করা হলে সকাল ৮:০০ টার পরে কার্যকর করা হবে।
- একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট অকালে বন্ধ করলে জমা টাকার সুদের হারের উপর ১% পর্যন্ত জরিমানা চার্জ লাগতে পারে।