Thursday, June 4, 2026
Homeবিনোদনখেলাইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট! কীভাবে বিশ্বকাপ জিতলেন বাংলার রিচা ঘোষ

ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট! কীভাবে বিশ্বকাপ জিতলেন বাংলার রিচা ঘোষ

Richa Ghosh is the first Bengali to lift the World Cup: মাঠে যেন ঝড় বইয়ে দিয়েছিলেন রিচা। সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামীদের টেক্কা দিয়ে বিশ্বকাপটা দায়িত্ব সহকারে হাতে তুলে নিলেন বাংলার মেয়ে রিচা ঘোষ। বলা বাহুল্য, মাত্র ২১ বছর বয়সে ৮ ইনিংসে রিচার ২৩৫ রান, গড় ৩৯.১৬। ভারতীয় মহিলা ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ফিনিশারদের একজন হয়ে উঠেছেন তিনি। 

জীবনের প্রথম বিশ্বকাপেই ইতিহাস গড়লেন রিচা 

রিচার জীবনের প্রথম বিশ্বকাপ খেলা ছিল এটাই। সারা টুর্নামেন্টেই ডেথ ওভারে (৪১-৫০) রিচা হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর। ডেথ ওভারেইতিনি এই টুর্নামেন্ট রান তুলেছেন ১৮৫। ১৬৫.১৭ স্ট্রাইক রেট নিয়ে বিশ্বকাপের সেরা এখন তিনি। 

রিচা কীভাবে করলেন এই অসাধ্যসাধন-Richa Ghosh is the first Bengali to lift the World Cup

রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হরমনপ্রীত ব্রিগেড জিতে নিয়েছে মহিলা বিশ্বকাপের ট্রফি। আর সেই টিমেরই সদস্য বিশ্বকাপ ক্রিকেটজয়ী প্রথম বাঙালি ক্রিকেটারের নাম রিচা ঘোষ, শিলিগুড়ির কন্যা তিনি। মাত্র ২৪ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলা আজীবন মনে রাখবে ভারত। 

ভারতের মহিলা ক্রিকেটের স্বপ্ন পূরণ করে কী বললেন রিচা?

ম্যাচের শেষে রিচা বলেন, ‘সকলে একটাই কথা মাথায় রেখেছিলাম, নিজেদের মধ্যে যা আছে পুরোটা উজাড় করে দিতে হবে। শরীরের শেষ শক্তি পর্যন্ত সমর্পণ করে জিততে হবে। একে অপরের জন্য খেলব আমরা। সব উজাড় করে খেলব আমরা।’ আর এই উজাড় করার মন্ত্রেই স্বপ্ন সত্যি হল রিচাদের। 

নিজের অসাধারণ ঝোড়ো ইনিংস প্রসঙ্গে বাংলার স্পোর্টস গার্লের দাবি, ‘আমার উপর সবার ভরসা ছিল। সবাই বলছিল তুই-ই মারতে পারবি। এটাই আমায় মনোবল জুগিয়েছেন।’ 

বলা বাহুল্য, শিলিগুড়ির বাঘাযতীন পার্কে থাকেন রিচা। তাঁর পাড়ার রবিবারের রাতটা ছিল অন্যরকম। জায়ান্ট স্ক্রিনে রিচার বিশ্বজয় দেখেছে এলাকাবাসী। ভারতের জার্সি, হাতে জাতীয় পতাকা নিয়ে গর্বে মুখ উঁচু হয়েছে মেয়েটির পরিবার পরিজনদের(Richa Ghosh is the first Bengali to lift the World Cup)। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular