Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গ২০০২র ভোটার লিস্ট দেখতে CEO দফতরের নতুন ওয়েবসাইট চালু

২০০২র ভোটার লিস্ট দেখতে CEO দফতরের নতুন ওয়েবসাইট চালু

2002 Voter List on the CEO West Bengal new Website: নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের বা বাবা-মায়ের নাম থাকলে অন্য কোনও কাগজপত্র দেখাতে হবে না। ভোটার তালিকা ফ্রিজ করে কমিশনের তরফে সেই তালিকা আপলোডও করা হয়েছে। এমনিই বাংলায় SIR শুরু করার পর থেকেও মানুনের মনে নানান প্রশ্ন ঘুরছে, তার মধ্যে রাজ্যের CEO দফতরের ওয়েবসাইটটি SIR ঘোষণার পর থেকে নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

বহু মানুষ ২০০২ সালের ভোটার তালিকা দেখতে চাইছিলেন, যা ওয়েবসাইটে পাওয়ার কথা ছিল, কিন্তু সেটি অকেজো থাকায় তা দেখা যাচ্ছিল না। তবে শুক্রবার দুপুরে হঠাৎ করেই কমিশনের ওয়েবসাইট পরিবর্তন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কোথায় এবং কীভাবে ২০০২ সালের ভোটার তালিকা দেখা যাবে?

নতুন ওয়েবসাইট চালু (2002 Voter List on the CEO West Bengal new Website)

বিগত গত ২-৩ দিন ধরে রাজ্যের CEO (Chief Electoral Officer) দফতরের ওয়েবসাইটটি অ্যাক্সেস করা যাচ্ছিল না। এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনো ওয়েবসাইটটি বাতিল করে একটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। এখন থেকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইট হল https://ceowestbengal.wb.gov.in। এখন এই ওয়েবসাইটে প্রবেশ করলেই ২০০২ সালের ভোটার তালিকা দেখা যাচ্ছে। SIR সংক্রান্ত যাবতীয় তথ্য এখন থেকে এই ওয়েবসাইটে পাওয়া যাবে বিলে জানা গিয়েছে।

কীভাবে দেখবেন ২০০২ সালের ভোটার লিস্ট?

নতুন ওয়েবসাইটে গেলেই ২০০২ সালের ভোটার তালিকা দেখতে পাওয়া যাবে। সেখানে জেলাভিত্তিক তালিকা দেখা যাচ্ছে। তালিকায় নিজের অথবা বাবা-মায়ের নাম আছে কিনা, তা দেখতে প্রথমে জেলার নামের উপর ক্লিক করতে হবে। এরপর জেলার অন্তর্গত বিধানসভাগুলোর নাম আসবে। আপনি যে বিধানসভা এলাকার ভোটার ছিলেন, সেই কেন্দ্রের নামের উপর ক্লিক করলে পোলিং স্টেশনের নাম পাওয়া যাবে। নির্দিষ্ট কেন্দ্রে ক্লিক করলেই ভোটার তালিকা দেখা যাবে। ২৩ বছর আগেকার বুথ বা পার্ট নম্বর মনে থাকলে সহজেই নাম খুঁজে নেওয়া যাবে।

image 4
২০০২র ভোটার লিস্ট দেখতে CEO দফতরের নতুন ওয়েবসাইট চালু 2
Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular