Thursday, June 4, 2026
Homeখবরনতুন সূচনা ভারতে, ১২০০ কোটি খরচ করে ২৪ নতুন প্রকল্প PM মোদীর

নতুন সূচনা ভারতে, ১২০০ কোটি খরচ করে ২৪ নতুন প্রকল্প PM মোদীর

24 new attractions at Statue of unity Gujarat​: আমেরিকার যদি স্ট্যাচু অফ লিবার্টি থাকে, তাহলে ভারতের কাছে রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি। এই মূর্তির কাছেই ৬০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হবে, এবং ৬২০ কোটি টাকার নতুন উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তারই ঘোষণা করতে প্রস্তুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

গুজরাটের একতা নগর আবার আলোচনায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এখানে কোটি কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা করেছেন। এই অনুষ্ঠানটির সাক্ষী স্ট্যাচু অফ ইউনিটি। যেখানে দেশের ঐক্যের প্রতীক হিসেবে এই মূর্তি দাঁড়িয়ে রয়েছে। 

সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনে বৃহস্পতিবার এবং শুক্রবার গুজরাটের একতা নগরে (কেভাদিয়া) দুই দিনের সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ১,২২০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এইভাবেই স্ট্যাচু অফ ইউনিটি এলাকায় ২৪টি নতুন আকর্ষণ এবং সুযোগ-সুবিধা চালু করার কথা ভেবেছে কেন্দ্র। 

কোন কোন প্রকল্পের উদ্বোধন করা হবে? 24 new attractions at Statue of unity Gujarat​

বৃহস্পতিবার সন্ধ্যায়, প্রধানমন্ত্রী মোদী স্ট্যাচু অফ ইউনিটিতে দাঁড়িয়ে ৬০০ কোটি টাকা খরচে নির্মিত যে ১৫ নতুন প্রকল্প এবং সুযোগ-সুবিধা উদ্বোধন করবেন, তা নিম্নরূপ।

বিরসা মুন্ডা বিশ্ববিদ্যালয়ের নতুন বিল্ডিং, থ্রি স্টার এবং ফোর স্টার হোটেল, একতা দ্বার থেকে নর্মদা মাতা স্ট্যাচু পর্যন্ত ওয়াকওয়ে ফেজ ২, স্মার্ট বাস স্টপ ফেজ ২, বনসাই গার্ডেন সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। 

এরপর শুক্রবার অর্থাৎ ৩১ অক্টোবর ৬৮১ কোটি টাকার নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

এর মধ্যে ৯০ কোটি টাকার বীর বালক উদ্যান, ভারতজুড়ে বীর শিশুদের গল্প নিয়ে ইন্টারেক্টিভ প্রদর্শনী সহ আরও অনেক চমক। পার্কটির কাজ ২০২৬ সালের মার্চের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যায়।

আরও এক বড় চমক 

২০২৭ সালের মে মাসের মধ্যে, ৩৬৭.২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে রয়েল কিংডম অফ ইন্ডিয়া জাদুঘর। ভারতীয় শাসকদের অবদান তুলে ধরবে এই মিউজিয়াম। এরই সঙ্গে প্রধানমন্ত্রী গুজরাট বন্দনা মিউজিয়াম, ১০০ কোটি টাকা ব্যয়ে নতুন পর্যটন কেন্দ্র এবং ২৩ কোটি টাকা খরচে নির্মিত একটি ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular